‘শিকার’ টিমের সবাই সুরক্ষিত থাকার নিশ্চিত বার্তা অপুর

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবরের মধ্যে দেশটিতে অবস্থান করা ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও

2026-08-27T08:09:50+00:00
2026-08-27T08:09:50+00:00
 
  বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
আনন্দ সময়
‘শিকার’ টিমের সবাই সুরক্ষিত থাকার নিশ্চিত বার্তা অপুর
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৮:০৯ এএম 
অভিনেত্রী অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবরের মধ্যে দেশটিতে অবস্থান করা ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও তার নতুন সিনেমা ‘শিকার’-এর পুরো শুটিং ইউনিট সম্পূর্ণ সুরক্ষিত ও সুস্থ রয়েছেন। 

বুধবার (২৬ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের এই স্বস্তির খবর জানান অপু।

ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এর মাঝেই আমরা ‘শিকার’ সিনেমার টিম বর্তমানে নেপালে অবস্থান করছি। ভূমিকম্প ও বন্যার খবর শোনার পর থেকেই আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও প্রিয়জনরা ফোন ও মেসেজ করে আমাদের খোঁজ নিচ্ছেন—আমরা কেমন আছি, নিরাপদে আছি কি না। সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই।


আল্লাহর প্রশংসা করে অপু বলেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমরা ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে আছি এবং সবাই সুস্থ ও ভালো আছি।

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। বুধবার সকালে তিব্বত সীমান্তবর্তী একটি অঞ্চলে এই বন্যায় গ্রাম ও বেশ কয়েকটি প্রকল্প এলাকা ভেসে গেছে। এ ঘটনায় ভারতীয় শতাধিকসহ কয়েক শ পর্যটক নিখোঁজ হন।

উদ্ধার ও ত্রাণকাজে নেপাল সেনাবাহিনীর ১৪টি হেলিকপ্টার এবং দুর্যোগ মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   শিকার  টিম  সুরক্ষিত  অপু বিশ্বস  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: