নেপালের বন্যায় নিরাপদে তাসরিফ খান, চাইলেন দোয়া

সোশ্যাল মিডিয়া

নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের মধ্যে দেশটিতে অবস্থান করছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও ‘কুঁড়েঘর’ ব্যান্ডের ভোকাল তাসরিফ খান। তবে নিজের

2026-08-27T09:40:11+00:00
2026-08-27T09:40:11+00:00
 
  বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
সোশ্যাল মিডিয়া
নেপালের বন্যায় নিরাপদে তাসরিফ খান, চাইলেন দোয়া
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৯:৪০ এএম 
ছবি : সংগৃহীত
নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের মধ্যে দেশটিতে অবস্থান করছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও ‘কুঁড়েঘর’ ব্যান্ডের ভোকাল তাসরিফ খান। তবে নিজের ও দলের নিরাপত্তা নিয়ে স্বস্তির বার্তা দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তাসরিফ জানান, তারা নেপালেই আছেন এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত নিরাপদে রয়েছেন। নেপালের উত্তরাঞ্চলের তিব্বত-চীন সীমান্তসংলগ্ন রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যায় বহু মানুষ নিখোঁজ ও হতাহত হওয়ার কথাও জানান তিনি।

তাসরিফ বলেন, দুর্যোগের খবর ছড়িয়ে পড়ার পর দেশে ও বিদেশে থাকা অসংখ্য শুভাকাঙ্ক্ষী ফোন, মেসেজসহ বিভিন্ন মাধ্যমে তাদের খোঁজ নিয়েছেন। সবার উদ্বেগ, দোয়া ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তবে নিরাপদে থাকলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারছেন না তাসরিফ ও তাঁর সঙ্গীরা। ফেরার পথে পাহাড়ধসে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানান তিনি। পরিস্থিতি স্বাভাবিক হলে নিরাপদে দেশে ফেরার আশা করছেন এই সংগীতশিল্পী।

নেপালের ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও বিপদে থাকা মানুষের জন্যও দোয়া করেছেন তাসরিফ। তিনি বলেন, আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন এবং বিপদগ্রস্ত মানুষদের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনেন।

সবশেষে নিজের ও দলের জন্যও সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।


সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  নেপাল  বন্যা  মৃত্যু 


Loading...
Loading...
সোশ্যাল মিডিয়া- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: