দিনাজপুরে বাস রেখে থানা ঘেরাও, সব রুটে যান চলাচল বন্ধ

দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের প্রতিবাদে জেলার সব রুটে যান চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা।বৃহস্পতিবার

2026-08-27T12:05:38+00:00
2026-08-27T12:05:38+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
দিনাজপুরে বাস রেখে থানা ঘেরাও, সব রুটে যান চলাচল বন্ধ
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১২:০৫ পিএম 
ছবি : সংগৃহীত
দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের প্রতিবাদে জেলার সব রুটে যান চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৭টা থেকে জেলা শহরসহ অভ্যন্তরীণ ও আন্তজেলা সড়কের বিভিন্ন স্থানে বাস আড়াআড়ি করে রেখে অবরোধ শুরু করেন তারা।

একই সঙ্গে শহরের প্রবেশপথে বাস রেখে কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ করেন শেখ বাদশার সহকর্মী শ্রমিকরা। তাদের অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন রুটের যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে শত শত ট্রাক ও অন্যান্য যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা।

দিনাজপুর কোতোয়ালি থানার ইনচার্জ নুর নবী বলেন, শেখ বাদশার বিরুদ্ধে আগে করা একটি মামলার সূত্র ধরেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


তবে শেখ বাদশার স্ত্রী ও সমর্থকদের অভিযোগ, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আসন্ন ত্রিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে তিনি যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন, সে জন্য পরিকল্পিতভাবে তাকে একটি ভুয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ইউনিয়নের নির্বাচনী তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন জমা দেওয়ার দিনেই শেখ বাদশাকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে দিনাজপুর শহর ও আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির পাশাপাশি যান চলাচলও অচল হয়ে পড়েছে।

সময়ের আলো/এসএকে

  বিষয়:   দিনাজপুর  বাস  থানা ঘেরাও  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: