নেপালে বন্যায় এখনো বাংলাদেশির হতাহতের খবর নেই : রাষ্ট্রদূত

সময়ের আলো ডেস্ক

জাতীয়

নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান জানিয়েছেন, দেশটিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখনো কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি।বৃহস্পতিবার

2026-08-27T12:47:16+00:00
2026-08-27T12:47:16+00:00
 
  বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
জাতীয়
নেপালে বন্যায় এখনো বাংলাদেশির হতাহতের খবর নেই : রাষ্ট্রদূত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১২:৪৭ পিএম 
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখনো কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি। ছবি : সংগৃহীত
নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান জানিয়েছেন, দেশটিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখনো কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

শফিকুর রহমান বলেন, ‘এখনো কোনো বাংলাদেশির নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আমরা খোঁজখবর রাখছি।’

নেপালে ভয়াবহ এ বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ১৬৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন চার শতাধিক মানুষ। নিহত ও নিখোঁজদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন বলে জানা গেছে।


এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সরকার।

নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে বাংলাদেশ। পাশাপাশি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজন হলে নেপালকে যে কোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   নেপাল  বন্যা  বাংলাদেশ  হতাহত  রাষ্ট্রদূত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: