নেপালে শুটিংয়ে গিয়ে আটকা অভিনেতা খরাজ মুখোপাধ্যায়

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

টলিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। নেপালে নতুন ছবির শুটিং করতে গিয়ে প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছেন তিনি।জানা গেছে,

2026-08-27T14:54:36+00:00
2026-08-27T14:54:36+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
নেপালে শুটিংয়ে গিয়ে আটকা অভিনেতা খরাজ মুখোপাধ্যায়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ২:৫৪ পিএম 
টলিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। ছবি : সংগৃহীত
টলিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। নেপালে নতুন ছবির শুটিং করতে গিয়ে প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছেন তিনি। 

জানা গেছে, এই অভিনেতার ফোনে পরিবারের পক্ষ থেকে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে খরাজের পরিবার উদ্বিগ্ন সময় পার করছেন।


তার ছেলে তমোঘ্ন মুখোপাধ্যায়ের (বিহু) জানান, আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি বলেই মনে হয়। বাবার সঙ্গে মা-ও রয়েছেন। গতকালই আমার সঙ্গে মায়ের কথা হয়েছে। তবে আজ যোগাযোগ করতে পারছিনা। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ফ্লাইট পেতে অসুবিধা হচ্ছে বলেই শুনেছি। আশা করি শারীরিকভাবে ওরা ঠিকই আছেন।

তিনি আরও জানান, নেপালের পাহাড়ি এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ধসের কারণে স্থানীয় টেলিফোন ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তার সঙ্গে ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না। আশা করা যাচ্ছে, অবস্থার উন্নতি হলে ফ্লাইট পেতে সমস্যা হবে না। নির্বিঘ্নে সকলেই বাড়ি ফিরে আসবেন।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   নেপাল  শুটিং  অভিনেতা  খরাজ মুখোপাধ্যায় 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: