নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ২৮৯, নিখোঁজ ৮২৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নেপালের তিব্বত সীমান্তবর্তী রাসুয়া জেলায় আকস্মিক বন্যায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশটিতে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৮৯ জনে দাঁড়িয়েছে। এখনো

2026-08-27T16:25:02+00:00
2026-08-27T16:25:33+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ২৮৯, নিখোঁজ ৮২৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৪:২৫ পিএম  আপডেট: ২৭.০৮.২০২৬ ৪:২৫ পিএম
আকস্মিক বন্যায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ছবি : সংগৃহীত
নেপালের তিব্বত সীমান্তবর্তী রাসুয়া জেলায় আকস্মিক বন্যায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশটিতে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৮৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৮২৬ জন, যাদের মধ্যে স্থানীয় বাসিন্দা, নিরাপত্তাকর্মী এবং দেশি-বিদেশি পর্যটক রয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) নেপাল পুলিশের সর্বশেষ তথ্যের বরাতে এ সংখ্যা জানিয়েছে কাঠমান্ডু পোস্ট। পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে চিতাওয়ানে ১০৯টি, পূর্ব নাওয়ালপারাসিতে ৬২, দাধিংয়ে ২৭, গোর্খায় ২০, রাসুয়ায় ১৭, পশ্চিম নাওয়ালপারাসিতে ১৫, নুয়াকোটে ১২ এবং তানাতুনে ৯টি রয়েছে।


নিখোঁজদের মধ্যে নেপালের সেনাবাহিনীর ৪৪ সদস্য, ২৮ পুলিশ সদস্য এবং সশস্ত্র বাহিনীর আরও ১৩ জন রয়েছেন। এছাড়া নিখোঁজ ৬৪৪ পর্যটকের মধ্যে ৫১৭ জন বিদেশি এবং ১২৭ জন নেপালি।

বুধবার সকালে রাসুয়ার দিকে আকস্মিক বন্যা ধেয়ে আসে। এতে ত্রিশূলি, নারায়নি ও ভোটেকোশি নদীর পানি দ্রুত বেড়ে যায়। প্রবল স্রোতে নদীগুলোর আশপাশের সড়ক, সেতুসহ বিভিন্ন অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে।

বন্যার প্রভাব পড়েছে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতেও। সেখানে প্রায় ৩০০ জন নিখোঁজ রয়েছেন। এর আগে চীন তিনজনের মৃত্যুর খবর জানিয়েছিল।

সূত্র: কাঠমান্ডু পোস্ট


সময়ের আলো/এমকে
  বিষয়:   নেপাল  বন্যা  মৃত্যু  নিখোঁজ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: