নেপালের বন্যায় কোন দেশের নিখোঁজ কতজন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক পাহাড়ি ঢলে চার শতাধিক মানুষ নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে অন্তত ২৯১ জন বিদেশি পর্যটক। এভারেস্টসহ

2026-08-27T06:34:42+00:00
2026-08-27T06:34:42+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
নেপালের বন্যায় কোন দেশের নিখোঁজ কতজন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:৩৪ এএম 
অনেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ছবি : সংগৃহীত
নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক পাহাড়ি ঢলে চার শতাধিক মানুষ নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে অন্তত ২৯১ জন বিদেশি পর্যটক। এভারেস্টসহ বিভিন্ন পর্বত ও ট্রেকিং এলাকায় থাকা পর্যটক ও স্থানীয়দের অনেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।

নেপাল ট্যুরিজম বোর্ড, পর্যটন পুলিশ ও সংশ্লিষ্ট দেশগুলোর তথ্য অনুযায়ী, নিখোঁজ বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ভারতের ১৪২ জন। ইউক্রেনের ৫৩ জন, মালয়েশিয়ার ১৭ জন এবং যুক্তরাজ্যের ১২ জন নাগরিকেরও সন্ধান মিলছে না।

এ ছাড়া রসুওয়া জেলায় একটি জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত দক্ষিণ কোরিয়ার ৮ জন প্রকৌশলী ও শ্রমিক নিখোঁজ রয়েছেন। দক্ষিণ আফ্রিকার ৪ জন এবং যুক্তরাষ্ট্রের ৩ জন পর্যটকেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও পর্তুগালের একজন করে নাগরিক নিখোঁজ।


ইতালির দুই নাগরিক দুর্গম এলাকায় গাইডসহ আটকা পড়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে। বিভিন্ন ট্যুর এজেন্সির অধীনে থাকা আরও অন্তত ১১১ জন পর্যটকের জাতীয়তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিদেশি পর্যটকদের পাশাপাশি অন্তত ৯৩ জন নেপালি গাইড ও স্থানীয় নাগরিকও নিখোঁজ রয়েছেন। দুর্গত এলাকায় কাদা, পানির স্রোত ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। একই কারণে নিখোঁজদের পরিচয় নিশ্চিত করতেও সময় লাগছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   নেপাল  বন্যা  নিখোঁজ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: