নেতানিয়াহুকে হটাতে হামাসকে সন্ত্রাসী স্বীকৃতি ইসরায়েলি আরব দলের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন সরকার গঠনের পথ সুগম করতে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে

2026-11-29T12:33:07+00:00
2026-11-29T12:33:07+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
নেতানিয়াহুকে হটাতে হামাসকে সন্ত্রাসী স্বীকৃতি ইসরায়েলি আরব দলের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:৩৩ পিএম 
ইসরায়েলের আরব রাজনৈতিক দল রা’আম প্রধান মনসুর আব্বাস । ছবি : সংগৃহীত
ইসরায়েলের আরব রাজনৈতিক দল রা’আম প্রধান মনসুর আব্বাস । ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন সরকার গঠনের পথ সুগম করতে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েলের আরব রাজনৈতিক দল রা’আম। দলটির প্রধান মনসুর আব্বাস এ অবস্থানের কথা জানিয়েছেন। এর মধ্য দিয়ে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট সরকারে যোগ দেওয়ার ক্ষেত্রে রা’আমের অন্যতম বাধা দূর হলো।

শনিবার (২৮ নভেম্বর) রাতে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে মনসুর আব্বাস এ কথা জানান। পরে টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদনে বলা হয়, মনসুর সরাসরি সাক্ষাৎকারে হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেননি। তবে গত সপ্তাহে ইসরায়েলি পার্লামেন্টে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার একটি বিলের সহ-উদ্যোক্তা হয়েছেন তারা। ব্যক্তিগতভাবেও তিনি বিলটির পক্ষে ভোট দিয়েছেন। এ অবস্থানকে দল হিসেবে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।

মনসুর আব্বাস জানান, আইজেনকোটের জোটে যোগ দিতে তার পক্ষ থেকে দেওয়া চারটি শর্তই পূরণ করেছে রা’আম। শর্তগুলো হলো—ইসরায়েলকে ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, দেশটির স্বাধীনতার ঘোষণাকে সম্মান জানানো, সব ইসরায়েলির জন্য বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালনের পক্ষে অবস্থান নেওয়া এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়া।


টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সরকার গঠনের জন্য আইজেনকোটের হাতে আর আট দিন সময় রয়েছে। এ সময়ের মধ্যেই নতুন সরকার গঠনের পরিকল্পনা করছেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, আইজেনকোটের নিজস্ব জোটের ৪৮টি আসনের পাশাপাশি হারেদি দল ইউনাইটেড তোরাহ জুডাইজম ও আরব দল রা’আমের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন তিনি। এ ছাড়া আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্ট তার জন্য বিকল্প সমর্থন জোগাতে পারে। এই জোট সরাসরি সরকারে যোগ না দিলেও সরকার গঠনে সমর্থন এবং পরবর্তী সময়ে সরকারের স্থায়িত্ব নিশ্চিত করতে ভূমিকা রাখতে পারে।

সূত্র: চ্যানেল-১২, টাইমস অব ইসরায়েল

সময়ের আলো/এসকে
  বিষয়:   নেতানিয়াহু  হটাতে  হামাস  সন্ত্রাসী  স্বীকৃতি  ইসরায়েলি আরব দল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: