ইরাককে ট্রাম্পের হাতিয়ার না হওয়ার বার্তা ইরানের

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ইরাককে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘হাতিয়ার’ না হওয়ার সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে

2026-11-28T23:50:49+00:00
2026-11-28T23:50:49+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরাককে ট্রাম্পের হাতিয়ার না হওয়ার বার্তা ইরানের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম 
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
ইরাককে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘হাতিয়ার’ না হওয়ার সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অভিন্ন স্বার্থ ও ভাগ্য জড়িত; ইরানের পররাষ্ট্রনীতির এ অবস্থান তুলে ধরে বাগদাদকে সীমান্ত পরিস্থিতির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোহাম্মদ মোখবার এ সতর্কবার্তা দেন।

এর আগে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরাক থেকে তেল চোরাচালান বন্ধ, দুর্নীতির অবসান এবং সব অস্ত্র রাষ্ট্রের একক নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টার জন্য ইরাকি প্রধানমন্ত্রীর প্রশংসা করেন তিনি। এ ঘটনার পরই ইরাককে সতর্ক করে পোস্ট দেন মোহাম্মদ মোখবার। 

তিনি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা ও সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। এক্সে দেওয়া পোস্টে মোখবার বলেন, প্রতিবেশীদের সঙ্গে অভিন্ন ভাগ্য ভাগাভাগি করাকে ইরানের পররাষ্ট্রনীতি মৌলিক নীতি হিসেবে বিবেচনা করে।

তিনি আরও বলেন, ‘সবচেয়ে কঠিন দিনগুলোতেও ইরান সর্বশক্তি দিয়ে ইরাকের জনগণের পাশে দাঁড়িয়েছে এবং বন্ধুত্বের প্রমাণ দিয়েছে।’ 

মোখবার বলেন, দুই দেশের এই অবিচ্ছেদ্য সম্পর্কের কারণে সীমান্তের বিষয়গুলোতে বাগদাদকে সতর্ক থাকতে হবে। যাতে তারা ইসলামের শত্রুদের হাতে হাতিয়ারে পরিণত না হয় এবং ‘অপরাধী ট্রাম্পের’ নীতি বাস্তবায়নের মাধ্যম হয়ে না দাঁড়ায়। এর আগে গত বুধবার ইরাকের সীমান্তরক্ষী বাহিনী সিরিয়া ও ইরানের সঙ্গে দুটি সীমান্তপথ বন্ধ করে দেয়।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ইরাক  ট্রাম্প  হাতিয়ার  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: