মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা, নিহত অন্তত ১৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মিয়ানমারের শান ও কারেন্নি রাজ্যের সীমান্তবর্তী একটি গ্রামে বিয়ের আয়োজন চলার সময় বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী।শনিবার (২৮ নভেম্বর)

2026-11-28T22:28:09+00:00
2026-11-28T22:28:09+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা, নিহত অন্তত ১৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১০:২৮ পিএম 
মিয়ানমারের শান ও কারেন্নি রাজ্যের সীমান্তবর্তী একটি গ্রামে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী । ছবি : সংগৃহীত
মিয়ানমারের শান ও কারেন্নি রাজ্যের সীমান্তবর্তী একটি গ্রামে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী । ছবি : সংগৃহীত
মিয়ানমারের শান ও কারেন্নি রাজ্যের সীমান্তবর্তী একটি গ্রামে বিয়ের আয়োজন চলার সময় বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী।

শনিবার (২৮ নভেম্বর) মো বাই এলাকার ওই হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

বার্তা সংস্থা এএফপিকে এক প্রত্যক্ষদর্শী জানান, বাস্তুচ্যুত দুই ব্যক্তির বিয়ের প্রস্তুতি চলছিল একটি বাড়িতে। এ সময় সামরিক বাহিনীর বিমান থেকে সেখানে বোমা ফেলা হয়। বিস্ফোরণের পর ঘটনাস্থলে ছুটে গিয়ে তিনি ১৭ জনের মরদেহ ও বহু আহত মানুষকে পড়ে থাকতে দেখেন।

ওই প্রত্যক্ষদর্শী বলেন, ‘কাছাকাছি বিমান ওড়ার শব্দ শুনেছিলাম। তবে ভাবিনি তারা আমাদের এলাকায় বোমা ফেলবে। ঘরের ভেতরে যাওয়ার পরপরই বিকট বিস্ফোরণের শব্দ শুনি। পরে হামলার স্থানে প্রচুর ধোঁয়া দেখতে পাই।’

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিওতে হামলার পর আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য সরিয়ে নিতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দাদের তোলা ছবিতে অন্তত ছয়জনের মরদেহও দেখা যায়। তাদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। তবে এসব ছবি ও ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থাটি।

হামলার শিকার এলাকাটিতে বিপুলসংখ্যক অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষ বসবাস করেন। মো বাই শহরটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও এর আশপাশের গ্রাম ও গ্রামীণ এলাকায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর তৎপরতা রয়েছে।


এ হামলার বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর থেকেই দেশটিতে সামরিক বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত চলছে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, এ গৃহযুদ্ধে এখন পর্যন্ত সব পক্ষ মিলিয়ে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।

সময়ের আলো/এসকে
  বিষয়:   মিয়ানমার  বিয়ের অনুষ্ঠান  বিমান হামলা  নিহত  অন্তত ১৭  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: