ইরানের বন্দর থেকে আসা জাহাজে মার্কিন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বন্দর থেকে হরমুজ প্রণালি পেরিয়ে আসা একটি জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন নৌ-অবরোধ অমান্য করে চলাচলের অভিযোগে ওমান

2026-11-28T17:11:19+00:00
2026-11-28T17:11:19+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের বন্দর থেকে আসা জাহাজে মার্কিন হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:১১ পিএম 
অবরোধ অমান্য করে চলাচলের অভিযোগে ওমান সাগরে জাহাজটির ওপর এ হামলা চালানো হয় । ছবি : সংগৃহীত
অবরোধ অমান্য করে চলাচলের অভিযোগে ওমান সাগরে জাহাজটির ওপর এ হামলা চালানো হয় । ছবি : সংগৃহীত
ইরানের বন্দর থেকে হরমুজ প্রণালি পেরিয়ে আসা একটি জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন নৌ-অবরোধ অমান্য করে চলাচলের অভিযোগে ওমান সাগরে জাহাজটির ওপর এ হামলা চালানো হয়। এতে জাহাজটির চলাচলের সক্ষমতা নষ্ট হলেও বেসামরিক ক্রুরা অক্ষত রয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক কমান্ড সেন্টকম (সেন্ট্রাল কমান্ড) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

সেন্টকমের ভাষ্য অনুযায়ী, পালাউয়ের পতাকাবাহী ‘প্যাসিফিক আর্চার’ নামের জাহাজটি ইরানের অন্যতম প্রধান বন্দর আব্বাস থেকে যাত্রা শুরু করে। হরমুজ প্রণালি পার হওয়ার পর ওমান সাগরে পৌঁছালে মার্কিন বাহিনী এটিকে থামার জন্য একাধিকবার সতর্ক করে। তবে সেই নির্দেশ উপেক্ষা করে জাহাজটি চলতে থাকায় এতে হামলা চালানো হয়।

বিবৃতিতে সেন্টকম জানায়, হামলায় জাহাজটির প্রপেলার অচল করে দেওয়া হয়েছে। এতে জাহাজটির বেসামরিক ক্রুদের কেউ হতাহত হননি। হামলার পর জাহাজটি সম্পূর্ণ থেমে যায়।

সেন্টকম আরও জানিয়েছে, ইরানের ওপর নৌ-অবরোধ কার্যকর করতে এখন পর্যন্ত ১৫৮টি জাহাজকে গতিপথ পরিবর্তন করতে বা থামতে বাধ্য করা হয়েছে। এ ছাড়া, অবরোধ অমান্য করায় ছয়টি জাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

এ দিকে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ৪০ দিনের যুদ্ধের পর যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতির উত্তেজনা কমেনি। যুদ্ধবিরতির পরপরই ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে ওয়াশিংটন। অন্যদিকে, হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে অবরোধ জারি রেখেছে তেহরান।

ইরানের বিপ্লবী গার্ডের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে প্রায় ৫০টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। তবে, এসব হামলার দায় সরাসরি স্বীকার করেনি বাহিনীটি। বরং, সমুদ্রে পেতে রাখা মাইনে আঘাত লেগে জাহাজগুলো দুর্ঘটনার শিকার হচ্ছে বলে দাবি করেছে তারা।

সূত্র : দ্য নিউ আরব

সময়ের আলো/এসকে


  বিষয়:   ইরান  বন্দর  থেকে  আসা  জাহাজ  মার্কিন  হামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: