পদ গেল ঋতব্রতের, বড় জয় মমতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ বাতিল করেছেন কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে বিধানসভার চিফ হুইপ হিসেবে বিধায়ক আখরুজ্জামানের

2026-11-27T23:17:54+00:00
2026-11-27T23:17:54+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
পদ গেল ঋতব্রতের, বড় জয় মমতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১১:১৭ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ বাতিল করেছেন কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে বিধানসভার চিফ হুইপ হিসেবে বিধায়ক আখরুজ্জামানের নিয়োগও খারিজ করেছেন আদালত। শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ এ রায় দেন। স্পিকার রথীন্দ্র বসুকে ১০ দিনের মধ্যে দুই পদে নিয়োগের বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

তৃণমূল কংগ্রেসের (টিএমসি) মমতা বন্দ্যোপাধ্যায়পন্থি নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেন হাইকোর্ট। তার অভিযোগ ছিল, মূল দলের মনোনীত প্রার্থীকে উপেক্ষা করে বিদ্রোহী গোষ্ঠীর নেতা ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া আইনসম্মত হয়নি। আদালত স্পিকারের ওই সিদ্ধান্ত আইনগতভাবে টেকসই নয় বলে উল্লেখ করেছেন। তবে শোভনদেবকে সরাসরি বিরোধী দলনেতা নিয়োগ না করে বিষয়টি নতুন করে বিবেচনার নির্দেশ দিয়েছেন।

গত মে মাসে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয়ের পর টিএমসিতে বড় ধরনের অভ্যন্তরীণ বিভক্তি দেখা দেয়। দলটির পরিষদীয় নেতৃত্ব নিয়েও বিরোধ শুরু হয়। শোভনদেবের দাবি, গত ৬ মে পরিষদীয় দলের বৈঠকে প্রায় ৭০ জন বিধায়কের উপস্থিতিতে তাকে বিরোধী দলনেতা মনোনীত করে প্রস্তাব পাস করা হয়েছিল। তবে ঋতব্রত স্পিকারের কাছে অভিযোগ করেন, ওই প্রস্তাবে বিধায়কদের স্বাক্ষর জাল করা হয়েছে।

এরপর স্পিকার রথীন্দ্র বসু ৩ জুন ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেন। বিদ্রোহী গোষ্ঠীর দাবি ছিল, ৮০ জনের মধ্যে ৫৮ জন বিধায়কের সমর্থন রয়েছে তাদের পক্ষে। পরে ঋতব্রতের নেতৃত্বে গঠিত হয় ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে আখরুজ্জামানকে চিফ হুইপ করা হয়।


স্পিকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে শোভনদেব হাইকোর্টে যান। গত আগস্টে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তীকালীনভাবে ঋতব্রত ও আখরুজ্জামানকে দুই মাস দায়িত্ব পালনের সুযোগ দিয়েছিলেন। ১৮ অক্টোবর সেই সময়সীমা শেষ হওয়ার পরও তারা পদ দুটির সুযোগ-সুবিধা ভোগ করছেন অভিযোগ করে আবার আদালতের দ্বারস্থ হন শোভনদেব।

শুনানিতে ঋতব্রতের আইনজীবী জয়দীপ কর যুক্তি দেন, দলীয় প্রতীক নিয়ে নির্বাচন কমিশনে বিরোধ চলমান থাকায় কমিশনের সিদ্ধান্ত বিবেচনায় নেওয়া উচিত। তবে হাইকোর্ট শেষ পর্যন্ত স্পিকারের নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে ১০ দিনের মধ্যে নতুন আদেশ দেওয়ার নির্দেশ দেন।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   ঋতব্রত  বড় জয়  মমতা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: