মিনাবের স্কুলে হামলার কথা আমরা ভুলব না : ইরানি প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের মিনাব শহরের একটি স্কুলে হামলায় নিহত ১৬৮ শিশুর কথা কখনো ভুলবেন না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।শুক্রবার

2026-11-27T21:16:21+00:00
2026-11-27T21:16:54+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মিনাবের স্কুলে হামলার কথা আমরা ভুলব না : ইরানি প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম  আপডেট: ২৭.১১.২০২৬ ৯:১৬ পিএম
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
ইরানের মিনাব শহরের একটি স্কুলে হামলায় নিহত ১৬৮ শিশুর কথা কখনো ভুলবেন না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, ‘মিনাবের ১৬৮ শিশুর হত্যার জন্য মার্কিন সরকার ও ইসরায়েলি শাসকগোষ্ঠী দায়ী। আমরা কখনো ভুলব না। এই নৃশংসতা মানবাধিকার রক্ষার দাবিদারদের ভণ্ডামি প্রকাশ করে।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ যুদ্ধ শুরুর প্রথম দিনেই মিনাবের ওই স্কুলে হামলার ঘটনা ঘটে।

গত সেপ্টেম্বরে জাতিসংঘের একটি অনুসন্ধানী মিশন জানায়, ২৮ ফেব্রুয়ারি মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণঘাতী হামলার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকার বিষয়ে বিশ্বাস করার মতো যথেষ্ট যুক্তিসংগত ভিত্তি রয়েছে। মিশনটির মতে, ওই হামলা যুদ্ধাপরাধের শামিল।

এর আগে জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের কোনো স্কুলে ইচ্ছাকৃতভাবে হামলা চালায়নি কেউ। এ বিষয়ে চলমান তদন্তের কথা উল্লেখ করে তিনি এ মন্তব্য করেন।


সময়ের আলো/জেডি
  বিষয়:   মিনাব  স্কুলে হামলা  ইরানি প্রেসিডেন্ট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: