আফগানিস্তানে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আফগানিস্তানের বাল্‌খ প্রদেশে নারীদের নিজস্ব নাম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান সরকার। সরকারি নথি থেকে শুরু করে চিকিৎসাসংক্রান্ত কাগজপত্রেও নারীদের

2026-11-28T18:30:45+00:00
2026-11-28T18:30:45+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
আফগানিস্তানে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৬:৩০ পিএম 
নারীদের নিজস্ব নাম ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান সরকার । ছবি : সংগৃহীত
নারীদের নিজস্ব নাম ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান সরকার । ছবি : সংগৃহীত
আফগানিস্তানের বাল্‌খ প্রদেশে নারীদের নিজস্ব নাম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান সরকার। সরকারি নথি থেকে শুরু করে চিকিৎসাসংক্রান্ত কাগজপত্রেও নারীদের নামের পরিবর্তে ‘বিবি’ লেখার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি নারীদের এই নামে সম্বোধন করারও নির্দেশনা দেওয়া হয়েছে। কোথাও কোথাও নারীদের নামের জায়গায় গরু-ছাগলের মতো পশুর নাম ব্যবহারের অভিযোগও উঠেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শুক্রবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাল্‌খ প্রদেশে অফিসিয়াল নথি, চিকিৎসার রেকর্ড ও ব্যবস্থাপত্রে নারীদের নামের পরিবর্তে ‘বিবি’ শব্দ লেখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের এই নামে ডাকার প্রচলন চালু করা হয়েছে। ‘বিবি’ শব্দের অর্থ নানী, দাদী বা বয়স্ক নারী।

জার্মানিভিত্তিক আফগান অধিকারকর্মী লালা ওসমানি নারী চিকিৎসক ও মানবাধিকারকর্মীদের বরাত দিয়ে জানান, শুধু নারীদের নাম লেখা ও উচ্চারণ বন্ধ করেই ক্ষান্ত হয়নি তালেবান। কিছু এলাকায় তাদের নামের জায়গায় গরু-ছাগলের নামও ব্যবহার করা হচ্ছে।

এ ধরনের পদক্ষেপকে নারীদের মানবিক মর্যাদা ও স্বতন্ত্র পরিচয় কেড়ে নেওয়ার প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেন লালা ওসমানি। তার মতে, নারীদের নাম মুছে দিয়ে পশুর নামে পরিচিত করার মধ্য দিয়ে তাদের মানবিক সত্তাকে অস্বীকার করা হচ্ছে এবং পুরুষের সম্পত্তি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে।


প্রতিবেদনে আরও বলা হয়, আফগানিস্তানে নারীদের পরিচয় আড়াল করার আরেকটি প্রচলিত পদ্ধতি রয়েছে। সেখানে নারীদের নিজস্ব নামের পরিবর্তে তাদের পুরুষ আত্মীয়ের পরিচয়ে পরিচিত করা হয়। কাউকে কারও স্ত্রী বা বোন হিসেবে উল্লেখ করা হলেও তার নিজের নাম প্রকাশ করা হয় না। এমনকি কবরস্থানেও নারীদের নাম লেখার অনুমতি দেওয়া হয় না।

অধিকারকর্মীদের আশঙ্কা, বাল্‌খ প্রদেশে চালু হওয়া এই বিধিনিষেধ আফগানিস্তানের অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়তে পারে।

সূত্র : দ্য গার্ডিয়ান

সময়ের আলো/এসকে
  বিষয়:   আফগানিস্তান  নারী  নাম লেখা  উচ্চারণ  নিষেধাজ্ঞা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: