ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে তেল উত্তোলন বন্ধে আর্জেন্টিনার আবেদন খারিজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে বিতর্কিত এলাকায় তেল অনুসন্ধান ও উত্তোলন প্রকল্প বন্ধের জন্য আর্জেন্টিনার করা আবেদন নাকচ করে দিয়েছেন জাতিসংঘ সমর্থিত

2026-11-28T20:17:02+00:00
2026-11-28T20:33:14+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে তেল উত্তোলন বন্ধে আর্জেন্টিনার আবেদন খারিজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৮:১৭ পিএম  আপডেট: ২৮.১১.২০২৬ ৮:৩৩ পিএম
ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে তেল অনুসন্ধান ও উত্তোলন প্রকল্প বন্ধের আবেদন নাকচ করে দিয়েছেন আন্তর্জাতিক সমুদ্র আইনবিষয়ক ট্রাইব্যুনাল । ছবি : সংগৃহীত
ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে তেল অনুসন্ধান ও উত্তোলন প্রকল্প বন্ধের আবেদন নাকচ করে দিয়েছেন আন্তর্জাতিক সমুদ্র আইনবিষয়ক ট্রাইব্যুনাল । ছবি : সংগৃহীত
ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে বিতর্কিত এলাকায় তেল অনুসন্ধান ও উত্তোলন প্রকল্প বন্ধের জন্য আর্জেন্টিনার করা আবেদন নাকচ করে দিয়েছেন জাতিসংঘ সমর্থিত আন্তর্জাতিক সমুদ্র আইনবিষয়ক ট্রাইব্যুনাল। এর ফলে ওই অঞ্চলে তেল উত্তোলনের পরিকল্পনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় বাধা থাকছে না। তবে দ্বীপপুঞ্জটির মালিকানা নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার দীর্ঘদিনের বিরোধ নতুন করে আলোচনায় এসেছে।

শনিবার (২৮ নভেম্বর) ট্রাইব্যুনালের বিচারকেরা ১৮-৩ ভোটে আর্জেন্টিনার আবেদন প্রত্যাখ্যান করেন।

আর্জেন্টিনার যুক্তি ছিল, ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে বিরোধ এখনো অমীমাংসিত। তাই দ্বীপপুঞ্জের কাছে তেল অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম বন্ধ রাখা উচিত। তবে, যুক্তরাজ্য বরাবরই ফকল্যান্ডের ওপর আর্জেন্টিনার মালিকানার দাবি প্রত্যাখ্যান করে আসছে।

রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট বলেন, সার্বভৌমত্বের মতো বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার এই আদালতের নেই। ফলে, এ বিষয়ে বিচারিক এখতিয়ার প্রয়োগের কোনো ভিত্তি পাওয়া যায়নি।

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ থেকে প্রায় ১৩০ মাইল বা ২০৯ কিলোমিটার দূরে অবস্থিত ‘সি লায়ন’ তেলক্ষেত্রে আনুমানিক ১৭০ কোটি ব্যারেল তেলের মজুত রয়েছে। ব্রিটিশ প্রতিষ্ঠান রকহপার এক্সপ্লোরেশন এবং ইসরায়েলি প্রতিষ্ঠান নাভিটাস পেট্রোলিয়াম আগামী দুই বছরের মধ্যে সেখান থেকে তেল উত্তোলন শুরুর পরিকল্পনা করছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের প্রায় সাড়ে তিন হাজার বাসিন্দার জন্য বড় অঙ্কের রাজস্ব আয়ের সুযোগ তৈরি হতে পারে। তবে, বিরোধপূর্ণ সামুদ্রিক এলাকার পরিবেশ আন্তর্জাতিক আইন অনুযায়ী সুরক্ষিত রাখার দাবি জানিয়ে আসছে আর্জেন্টিনা।

ফকল্যান্ডের বাসিন্দাদের অবস্থান অবশ্য যুক্তরাজ্যের পক্ষেই। ২০১৩ সালে অনুষ্ঠিত এক গণভোটে ৯৯ দশমিক ৮ শতাংশ ভোটার যুক্তরাজ্যের অধীন ব্রিটিশ বৈদেশিক অঞ্চল হিসেবে থাকার পক্ষে মত দেন। বিপক্ষে ভোট পড়েছিল মাত্র তিনটি।

দ্বীপপুঞ্জটির মালিকানা নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার বিরোধ দীর্ঘদিনের। ১৯৮২ সালে ফকল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে সেখানে সেনা পাঠায় আর্জেন্টিনা। এর জেরে দুই দেশের মধ্যে ৭৪ দিন স্থায়ী যুদ্ধ হয়। শেষ পর্যন্ত ব্রিটিশ বাহিনী আর্জেন্টিনার সেনাদের পরাজিত করে দ্বীপপুঞ্জটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে।

ওই যুদ্ধে যুক্তরাজ্যের ২৫৫ জন সেনা, ফকল্যান্ডের তিনজন বাসিন্দা এবং আর্জেন্টিনার ৬৪৯ জন সেনা নিহত হন।

সময়ের আলো/এসকে
  বিষয়:   যুক্তরাজ্য  আর্জেন্টিনা  বিরোধ  তেল  উত্তোলন  বন্ধ  আবেদন  খারিজ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: