ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় বিমান হামলার তীব্রতা বাড়িয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। স্থানীয় ও হুথি সূত্রের বরাতে

2026-11-28T23:11:06+00:00
2026-11-28T23:11:51+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:১১ পিএম  আপডেট: ২৮.১১.২০২৬ ১১:১১ পিএম
ইয়েমেনে বিমান হামলার তীব্রতা বাড়িয়েছে সৌদি আরব । ছবি : সংগৃহীত
ইয়েমেনে বিমান হামলার তীব্রতা বাড়িয়েছে সৌদি আরব । ছবি : সংগৃহীত
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় বিমান হামলার তীব্রতা বাড়িয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। স্থানীয় ও হুথি সূত্রের বরাতে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, সাম্প্রতিক সময়ে প্রতিদিন ১০০টির বেশি হামলা চালানো হচ্ছে। এসব হামলায় বেসামরিক মানুষের হতাহতের সংখ্যাও বাড়ছে বলে দাবি করেছে হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। 

শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোরে ইয়েমেনের রাজধানী সানায় বড় ধরনের বিমান হামলা চালানো হয়। এতে শহরের আল-তাহরির এলাকার অন্তত ১৩টি বাড়ি ও বাণিজ্যিক দোকান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

এ ছাড়া, সানার পূর্বাঞ্চলের বানি মাতার এলাকার একটি পেট্রোল স্টেশনেও হামলা চালানো হয়। এতে স্টেশনটিতে আগুন ধরে যায়। পরে স্থানীয় সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

অন্যদিকে, সা’দা অঞ্চলে শুক্রবার প্রায় ৫০টি বিমান হামলা চালানো হয়েছে। শনিবারও সেখানে হামলা অব্যাহত ছিল। বিমান হামলার পাশাপাশি অঞ্চলটিতে ১০টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

তাদের ভাষ্য অনুযায়ী, এসব হামলায় মূলত যোগাযোগ টাওয়ারগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। এ ছাড়া, সা’দা অঞ্চলের কেন্দ্রীয় অংশে অবস্থিত একটি জ্বালানি তেলের ট্যাংকেও হামলা চালানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, গত জুলাই থেকে সৌদি আরব ও হুথি বিদ্রোহীদের মধ্যে উত্তেজনা বেড়েছে। এ সময়, সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথিরা। জবাবে হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বিমান হামলা জোরদার করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

ইয়েমেনে সংঘাতের সূত্রপাত ২০১৪ সালে। ওই বছর হুথি বিদ্রোহীরা রাজধানী সানাসহ দেশটির বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। ২০২২ সাল পর্যন্ত প্রায় সাত বছর ধরে চলে তাদের বিমান হামলা। তবে, এতে হুথিদের নিয়ন্ত্রণাধীন এলাকার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।

পরে, জাতিসংঘের মধ্যস্থতায় ২০২২ সালে পক্ষগুলোর মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে, চলতি বছরের জুলাইয়ে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি জোটের হামলার পর পরিস্থিতির আবার অবনতি ঘটে। একই সময়ে সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সেনাবাহিনী স্থল অভিযান শুরু করলে দেশটিতে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ে।

সূত্র : আলজাজিরা

সময়ের আলো/এসকে
  বিষয়:   ইয়েমেন  সৌদি জোট  ব্যাপক  বিমান হামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: