উত্তরায় প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে ২ লাখ ১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট)

2026-08-27T16:25:14+00:00
2026-08-27T16:25:14+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
জাতীয়
উত্তরায় প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৪:২৫ পিএম 
অস্ত্রের মুখে ২ লাখ ১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ছবি : সংগৃহীত
রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে ২ লাখ ১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে সোনারগাঁও জনপথ সড়কে ডেলিসিয়াস কফি শপের সামনে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার নাদিম আহমেদ সুজন নূর নাফি ডেভেলপারস লিমিটেডের সহকারী হিসাবরক্ষক। তিনি প্রতিষ্ঠানের উত্তরা ১১ নম্বর সেক্টরের অফিস থেকে টাকা নিয়ে রাজউকের ফি জমা দিতে উত্তরা ৬ নম্বর সেক্টরের জনতা ব্যাংকে যাচ্ছিলেন।

অভিযোগ অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছালে এক ব্যক্তি রিকশা থামানোর জন্য সংকেত দেন। রিকশা থামানোর পর আরও তিনজন সেখানে আসেন। এ সময় তাদের একজন নাদিম আহমেদের দিকে পিস্তল তাক করে নিজেকে ‘পিস্তল বাবু’ পরিচয় দেন। পরে তার সঙ্গে থাকা ২ লাখ ১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান দুর্বৃত্তরা।


নূর নাফি ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনির হোসেন বলেন, ‘অফিস থেকে টাকা নিয়ে রাজউকের ফি জমা দিতে জনতা ব্যাংকে যাওয়ার পথে সুজন ছিনতাইয়ের শিকার হয়েছেন।’ 

তিনি বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   উত্তরা  অস্ত্র  ছিনতাই 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: