নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নেপালে বুধবারের (২৬ আগস্ট) ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল পর্যন্ত দেশটির আট জেলা

2026-08-27T17:24:00+00:00
2026-08-27T18:03:24+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:২৪ পিএম  আপডেট: ২৭.০৮.২০২৬ ৬:০৩ পিএম
টেকোশি নদীর উজানে স্থাপিত স্বয়ংক্রিয় বন্যা-পর্যবেক্ষণ কেন্দ্রগুলোও বন্যায় ভেসে গেছে। সংগৃহীত ছবি
নেপালে বুধবারের (২৬ আগস্ট) ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল পর্যন্ত দেশটির আট জেলা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। 

নেপালি পুলিশের মুখপাত্র আভি নারায়ণ কাফলে বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিট মৃত্যুর এই সংখ্যা নিশ্চিত করেছেন। এর আগে ২৮৯ জনের মৃত্যুর কথা জানিয়েছিল কর্তৃপক্ষ। 

পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলায়—১৩২টি। নওয়ালপরাসি ইস্টে ৮২টি, ধাদিং ও গোরখায় ৩০টি করে, নুয়াকোটে ২৮টি, তানাহুনে ২২টি, রাসুয়ায় ১৭টি এবং নওয়ালপরাসি ওয়েস্টে ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।   

বন্যাকবলিত জেলাগুলোতে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরা উদ্ধার ও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। নতুন করে বন্যার ঝুঁকিতে থাকা এলাকাগুলো থেকে পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

নিখোঁজদের খুঁজে বের করতে স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের সঙ্গেও কাজ করছে নিরাপত্তা সংস্থাগুলো। পাশাপাশি বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত ও ধ্বংসাবশেষে বন্ধ হয়ে যাওয়া সড়কগুলো পরিষ্কারের কাজও চলছে।


বন্যার পানির স্রোত প্রথমে রাসুয়া ও আশপাশের বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি করে। পরে ত্রিশূলী ও নারায়ণী নদী ব্যবস্থার নিম্নাঞ্চলে প্রবাহিত হয়ে বিভিন্ন জনবসতি, সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামোর ক্ষতি করে।

নিখোঁজদের সন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   নেপাল  বন্যা  মৃত  সংখ্যা  নিখোঁজ  সন্ধান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: