নেপালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যাচ্ছে জরুরি ত্রাণসামগ্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নেপালের সাম্প্রতিক ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকার। ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা হিসেবে বিভিন্ন জরুরি

2026-08-27T17:40:50+00:00
2026-08-27T17:40:50+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
নেপালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যাচ্ছে জরুরি ত্রাণসামগ্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:৪০ পিএম 
সাম্প্রতিক ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল
নেপালের সাম্প্রতিক ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকার। ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা হিসেবে বিভিন্ন জরুরি ত্রাণসামগ্রী পাঠাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ত্রাণ পাঠানোর এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

ত্রাণসামগ্রীর তালিকায় রয়েছে জরুরি বসবাসের জন্য তাঁবু ও স্লিপিং ব্যাগ, স্বাস্থ্য সুরক্ষায় মশারি, দৈনন্দিন ব্যবহারের জন্য পানির কন্টেইনার, আলো নিশ্চিত করতে টর্চ লাইট, উদ্ধারকাজের জন্য বেলচা, পর্যাপ্ত শুকনো খাবারের প্যাকেট এবং বডি ব্যাগ।


উল্লেখ্য, সম্প্রতি নেপালের ভোতি কোশি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী রাসুয়া জেলা এবং সংলগ্ন চীনের তিব্বত অঞ্চলে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। 

এই দুর্যোগে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৩৮৪ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে প্রায় ৮০০ জনই বিদেশি নাগরিক বলে জানা গেছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   নেপাল  বাংলাদেশ সরকার  জরুরি ত্রাণসামগ্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: