দিনাজপুরে শ্রমিক নেতা আটক, থানায় শ্রমিকদের দু'গ্রুপের মারামারি

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশাকে গ্রেফতারের প্রতিবাদে কোতোয়ালি থানাসহ সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে গোটা শহরজুড়ে তীব্র যানজটে সৃষ্টি

2026-08-27T17:44:56+00:00
2026-08-27T17:44:56+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
দিনাজপুরে শ্রমিক নেতা আটক, থানায় শ্রমিকদের দু'গ্রুপের মারামারি
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:৪৪ পিএম 
থানায় শ্রমিকদের দু'গ্রুপের মারামারি। ছবি : সময়ের আলে
দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশাকে গ্রেফতারের প্রতিবাদে কোতোয়ালি থানাসহ সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে গোটা শহরজুড়ে তীব্র যানজটে সৃষ্টি হয়েছে ও চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী, পথচারীসহ সাধারণ মানুষ।

বুধবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে ৫ আগস্টের একটি মামলায় শ্রমিক নেতা শেখ বাদশাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে বুধবার রাত থেকেই পরিবহন শ্রমিকরা দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে দিনাজপুর শহরের সরকারি কলেজ মোড়, ফুলবাড়ি বাসস্ট্যান্ড, বালুয়াডাঙ্গা টেম্পু স্ট্যান্ডসহ শহরের সবকটি প্রবেশপথে যানবাহন দিয়ে ব্যারিকেড করে রেখেছে প্রবেশপথগুলো।

এছাড়া বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তার মোড়ে মোড়ে বড় বড় বাস ও নাইট কোচ রেখে রাস্তা বন্ধ করে দিয়েছে। এতে গোটা শহরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী, পথচারীসহ সাধারণ মানুষজন।


এদিকে রাত ১০টা থেকেই বিক্ষুব্ধ শ্রমিকরা শ্রমিক নেতা শেখ বাদশার মুক্তি দাবিতে কোতোয়ালি থানা অবরোধ করে রেখেছে। প্রধান ফটকের সামনে বড় গাড়ী দিয়ে ব্যারিকেট দিয়েছে। ফলে থানা থেকে কোনো যানবাহন বের হতে পারছে না ও ভিতরে প্রবেশ করতেও পারছে না। এমনকি কোনো সাইকেল ও মোটরসাইকেল থানায় প্রবেশ করার কোনো সুযোগ নেই।

একজন শ্রমিক জানান, শেখ বাদশাকে না ছাড়লে আমরা সড়ক অবরোধ তুলে নিবো না। আমরা দ্রুত তার নিঃশর্ত মুক্তি চাই। তাকে না ছাড়লে উত্তরবঙ্গসহ সারা দেশ অচল করে দেওয়া হবে।

এদিকে কিছুক্ষণ দিনাজপুর থানার ভিতরে শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০/১২ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও দিনাজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, শেখ বাদশার বিরুদ্ধে ৩টি মামলা আছে। গেল রাতে তাকে আটক করা হয়েছে। আজ আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

সময়ের আলো/জোই
  বিষয়:   দিনাজপুর  শ্রমিক নেতা  আটক  মারামারি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: