গ্রেফতার এড়াতে ছাদ থেকে লাফ দিয়ে আহত আ. লীগ নেতা

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

গ্রেফতার এড়াতে বাসার ছাদ থেকে লাফ দিতে গিয়ে আহত হয়েছেন নিষিদ্ধ সংগঠন জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক ও ছাত্রলীগের জেলা

2026-08-27T18:18:50+00:00
2026-08-27T18:19:12+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
গ্রেফতার এড়াতে ছাদ থেকে লাফ দিয়ে আহত আ. লীগ নেতা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:১৮ পিএম  আপডেট: ২৭.০৮.২০২৬ ৬:১৯ পিএম
ছাদ থেকে লাফ দিয়ে আহত আ. লীগ নেতা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি। ছবি : সময়ের আলো
গ্রেফতার এড়াতে বাসার ছাদ থেকে লাফ দিতে গিয়ে আহত হয়েছেন নিষিদ্ধ সংগঠন জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক ও ছাত্রলীগের জেলা শাখার সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম আইয়ুব। তিনি জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। তাকে আহত অবস্থায় গ্রেফতার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার (২৬ আগস্ট) মধ্যরাতে এ ঘটনা ঘটে। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি হত্যাসহ দুটি মামলায় গ্রেফতারি পরায়ানা থাকায় সদর উপজলার হলাখোনা ইউনিয়নের সন্ন্যাসী গ্রামে মিনহাজুল ইসলাম আইয়ুবের বাড়ি ঘোড়াও করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে আইয়ুব বাড়ির ছাদ থেকে নিচে লাফ দিলে টিনের বেড়ায় লেগে দুটি আঙুল কেটে যায় এবং হাড় ভেঙে যায়। পরে আহত অবস্থায় তাকে গ্রেফতার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে। আইয়ুব আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা ছাড়াও কুড়িগ্রাম জলা পরিষদের সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল আহমদ জানান, জুলাইয়ের শহিদ আশিক হত্যা মামলাসহ মিনহাজুল ইসলাম আইয়ুবের বিরুদ্ধ দু’টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। এসব মামলায় আইয়ুব পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে বাড়ি থেকে তাকে গ্রেফতার করি। বর্তমানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসার পর তাকে কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। 

সময়ের আলো/জোই 
  বিষয়:   কুড়িগ্রাম  গ্রেফতার  ছাদ  লাফ  আহত  আওয়ামী লীগ  নেতা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: