আলভারেজকে বার্সেলোনায় বিক্রি না করা নিয়ে মুখ খুললো অ্যাটলেটিকো

ক্রীড়া ডেস্ক

খেলা

আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে বার্সেলোনার কাছে বিক্রি না করার সিদ্ধান্তে অনড় অবস্থান নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ক্লাবটির পরিচালনা পর্ষদ সর্বসম্মতভাবে এই

2026-08-27T18:50:52+00:00
2026-08-27T18:50:52+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
খেলা
আলভারেজকে বার্সেলোনায় বিক্রি না করা নিয়ে মুখ খুললো অ্যাটলেটিকো
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:৫০ পিএম 
আলভারেজকে বার্সেলোনায় বিক্রি না করা নিয়ে মুখ খুললো অ্যাটলেটিকো । ছবি : সংগৃহীত
আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে বার্সেলোনার কাছে বিক্রি না করার সিদ্ধান্তে অনড় অবস্থান নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ক্লাবটির পরিচালনা পর্ষদ সর্বসম্মতভাবে এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। ফলে চলতি ট্রান্সফার উইন্ডোতে এই স্প্যানিশ ফরোয়ার্ডের বার্সেলোনায় যোগ দেওয়ার পথ কার্যত বন্ধ হয়ে গেল।

অ্যাটলেটিকো মাদ্রিদ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, পরিচালনা পর্ষদের সব সদস্যই বার্সেলোনার কাছে আলভারেজের দলবদল নিয়ে আলোচনা না করার প্রস্তাব সমর্থন করেছেন। ক্লাবটির ভাষ্য অনুযায়ী, তারা ট্রান্সফার উইন্ডোতে যেকোনো ক্লাবের সঙ্গেই আলোচনায় বসতে উন্মুক্ত, তবে সেই আলোচনা হতে হবে ‘নৈতিক ও পেশাদার উপায়ে’ এবং উভয় ক্লাবের পারস্পরিক সম্মান বজায় রেখে।


বিবৃতিতে কড়া ভাষায় অ্যাটলেটিকো দাবি করে, আলভারেজ ইস্যুতে বার্সেলোনা এসব পেশাদার শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে। সে কারণেই আর্জেন্টাইন এই তরুণের দলবদল নিয়ে বার্সেলোনার সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি এবং ভবিষ্যতেও হবে না।

বার্সেলোনা বেশ কিছু দিন ধরেই আলভারেজকে দলে নেওয়ার জন্য জোর আগ্রহ দেখিয়ে আসছিল। তবে অ্যাটলেটিকো মাদ্রিদের এই শক্ত অবস্থানের পর দুই ক্লাবের সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে এবং আপাতত দলবদলের সব সম্ভাবনায় পূর্ণচ্ছেদ পড়ল।

সময়ের আলো/টিকে
  বিষয়:   আলভারেজ  বার্সেলোনা  বিক্রি  মুখ খুললো  অ্যাটলেটিকো  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: