গাইবান্ধায় ১১ কেজি গাঁজাসহ নারী আটক

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ মোছাঃ উম্মে সালমা শিরিন (৩৬) নামে নারীকে আটক করেছে পুলিশ।বুধবার (২৬ আগস্ট) রাত ১১টার দিকে

2026-08-27T19:01:26+00:00
2026-08-27T19:13:59+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
গাইবান্ধায় ১১ কেজি গাঁজাসহ নারী আটক
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৭:০১ পিএম  আপডেট: ২৭.০৮.২০২৬ ৭:১৩ পিএম
আটক নারী উম্মে সালমা শিরিন। ছবি : সময়ের আলো
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ মোছাঃ উম্মে সালমা শিরিন (৩৬) নামে নারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) রাত ১১টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চক গোবিন্দ মৌজার পশ্চিম চারমাথা এলাকায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে তাকে আটক করা হয়।


উম্মে সালমা সদর উপজেলার মহব্বতপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার মীর কায়েসের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন উম্মে সালমা শিরিনকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, যাথাযথ প্রক্রিয়া শেষে আটক নারীকে আদালতে সোপর্দ করা হবে।

সময়ের আলো/মহু 

  বিষয়:   গাঁজা  নারী  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: