২২৪ কেজি গাঁজা ও বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৩

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীর রায়পুরায় পুলিশের যৌথ অভিযানে ২২৪ কেজি গাঁজা, যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিন মাদক কারবারিকে

2026-08-24T21:02:52+00:00
2026-08-24T21:02:52+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সারাদেশ
২২৪ কেজি গাঁজা ও বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৩
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯:০২ পিএম 
২২৪ কেজি গাঁজা ও বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৩। ছবি : সময়ের আলো
নরসিংদীর রায়পুরায় পুলিশের যৌথ অভিযানে ২২৪ কেজি গাঁজা, যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে দুটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে এসব তথ্য জানান রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) টিএম ফরিদুল আলম। এর আগে রোববার রাতে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের রতনপুর এলাকায় একটি গাড়ির গ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় জামাল নামে এক আসামিসহ আরও কয়েকজন পালিয়ে গেছে। 

গ্রেফতারকৃতরা হলেন উত্তর বাখরনগর গ্রামের লোকমান মিয়ার ছেলে মারুফ মিয়া (২২), রতনপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইয়াছিন মিয়া (২৩) এবং শিবপুর উপজেলার জয়নগরের জিতেন্দ্র সরকারের ছেলে দীপক সরকার (৪৬)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মারুফ মিয়ার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, অপরাধের আলামত গোপন এবং মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এছাড়া পলাতক জামাল মিয়ার বিরুদ্ধে ২০১৮ সালে দায়ের হওয়া তিনটি মাদক মামলার তথ্য পাওয়া গেছে।


পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে রতনপুর এলাকায় পলাতক জামাল মিয়ার গ্যারেজে অভিযান চালায় রায়পুরা থানা পুলিশ, এপিবিএন ও আরআরএফের সদস্যরা। এ সময় গাঁজা ভর্তি ১৪টি বস্তা থেকে ২২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪৪ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া অভিযানে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, দুটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযান চলাকালে তিনজনকে গ্রেফতার করা হলেও জামালসহ আরও কয়েকজন পালিয়ে যায়।

এ ঘটনায় রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) জয় কুমার পাল টিটু বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) টিএম ফরিদুল আলম বলেন, পলাতক জামাল মিয়ার গ্যারেজে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা, পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক জামালকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সময়ের আলো/আতা


  বিষয়:   গাঁজা  বিদেশি পিস্তল  গ্রেফতার  সময়ের আলো  রায়পুরা  নরসিংদী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: