বার্জার পেইন্টস ও ট্রপিকাল এমএইচএম প্রোপার্টিজ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বার্জার পয়েন্টসের ধানমন্ডিস্থ এক্সপেরিয়েন্স জোনে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির অধীনে বার্জার পেইন্টস, বার্জার ফসরকের সকল পণ্যের ও সেবা সমূহ চলমান, আগত আবাসিক, বাণিজ্যিক প্রকল্পগুলোর জন্য সম্পূর্ণ কোটিং এবং রঙ সম্পর্কিত সমাধান প্রদান করবে।
সমঝোতা স্মারকে বার্জার পেইন্টস-এর পক্ষে স্বাক্ষর করেন হেড কর্পোরেট সেলস আসাদুর রহমান ও এমএইচএম প্রোপার্টিজ-এর পক্ষ থেকে ডিরেক্টর মাহমুদুল হাসান তন্ময়।
অনুষ্ঠানে বার্জার পেইন্টস-এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার (কর্পোরেট সেলস) মোহাম্মদ হুমায়ুন কবির ও টেরিটরি ম্যানেজার (কর্পোরেট সেলস) রাবাত হোসেন। এমএইচএম প্রোপার্টিজ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যানেজার (প্রকিউরমেন্ট) মো. আদুল সরকার জুয়েল, ম্যানেজার (অ্যাডমিন) কাওসার হোসাইনসহ আরও অনেকে।
সময়ের আলো/জেডআই