শুটিংয়ে গিয়ে নেপালে আটকা অপু, চরিত্রের নামও বন্যা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপালে শুটিং করতে গিয়ে সেখানেই অবস্থান করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। কাকতালীয়ভাবে ‘শিকার’ সিনেমায় তার চরিত্রের

2026-08-27T19:22:53+00:00
2026-08-27T19:22:53+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
শুটিংয়ে গিয়ে নেপালে আটকা অপু, চরিত্রের নামও বন্যা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৭:২২ পিএম 
সিনেমার পুরো টিম নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। ছবি : সংগৃহীত
ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপালে শুটিং করতে গিয়ে সেখানেই অবস্থান করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। কাকতালীয়ভাবে ‘শিকার’ সিনেমায় তার চরিত্রের নামও বন্যা। তবে দুর্যোগের মধ্যে অপু ও সিনেমার পুরো টিম নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

নেপালের পাহাড়ি এলাকায় বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিব্বত সীমান্তঘেঁষা এলাকায় হিমবাহ ধসে কাদা, পাথর ও পানির প্রবল স্রোতে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। এখন পর্যন্ত ১৬৫টি মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন প্রায় দেড় হাজার পর্যটক, যাদের মধ্যে প্রায় ৮০০ জন বিদেশি নাগরিক।

এ পরিস্থিতিতে অপু বিশ্বাসের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন দেশের ভক্ত, স্বজন ও সহকর্মীরা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সবাইকে আশ্বস্ত করেন তিনি। 


অপু লিখেছেন, নেপালে ভূমিকম্প ও বন্যার খবর শোনার পর থেকেই অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও প্রিয়জন ফোন ও মেসেজ করে তাদের খোঁজ নিয়েছেন।

সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, মহান আল্লাহর রহমতে ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে আছে এবং সবাই ভালো আছেন।

গত ৪ আগস্ট নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং শুরু হয়। নির্মাতা কামরুজ্জামান রোমানের পরিচালনায় দেশটির বিভিন্ন লোকেশনে চলছে দৃশ্যধারণ। ২৮ আগস্ট পর্যন্ত শুটিং চলার কথা রয়েছে। এরপর দেশে ফেরার কথা পুরো টিমের।


সময়ের আলো/এমকে
  বিষয়:   শুটিং  নেপাল  অপু বিশ্বাস  বন্যা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: