মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় কৃষিজমিতে সেচের মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজাহার মণ্ডল (৫৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার

2026-08-27T20:39:53+00:00
2026-08-27T20:39:53+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৮:৩৯ পিএম 
প্রতীকী ছবি
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় কৃষিজমিতে সেচের মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজাহার মণ্ডল (৫৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চরশুভগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাহার মণ্ডল ওই এলাকার মৃত তফিল মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আজাহার মণ্ডল তার নিজ কৃষিজমিতে সেচ দেওয়ার জন্য পানির মোটরের সুইচ চালু করেন। চালু করার কিছুক্ষণ পর মোটরটি বন্ধ হয়ে গেলে তিনি টিউবওয়েলের হাতলে চাপ দিয়ে পানি তোলার চেষ্টা করেন। এ সময় টিউবওয়েলটি বিদ্যুতায়িত থাকায় তিনি স্পৃষ্ট হন। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্বজনরা মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়।
  বিষয়:   বিদ্যুৎস্পৃষ্ট  কৃষকের মৃত্যু  জামালপুর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: