ভাঙ্গায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা সড়কে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকায়

2026-08-27T17:02:24+00:00
2026-08-27T19:48:00+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সারাদেশ
ভাঙ্গায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:০২ পিএম  আপডেট: ২৭.০৮.২০২৬ ৭:৪৮ পিএম
কাউছার আহমেদ রাতুল ও রাজু মাতুব্বর। ছবি : সংগৃহীত ছবি
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা সড়কে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার তুজারপুর ইউনিয়নের যান্দী গ্রামের শাহাদাত সরর্দারের ছেলে কাউছার আহমেদ রাতুল (১৭) ও নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের খোকন মাতব্বরের ছেলে রাজু মাতুব্বর।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ফরিদপুর থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহন নামে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়। পথে তাদের মৃত্যু হয়।
 
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহেল মিয়া জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলসহ দুই যুবকের মরদেহ থানা হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   ভাঙ্গা  বাসচাপা  যুবক  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: