রাজশাহীতে রং মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহীর মতিহার থানার ধরমপুর পূর্বপাড়ার একটি বাড়ি থেকে ইউনুস আলী (৫৮) নামে এক রং মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার

2026-08-27T21:35:17+00:00
2026-08-27T21:35:17+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
রাজশাহীতে রং মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৯:৩৫ পিএম 
প্রতীকী ছবি
রাজশাহীর মতিহার থানার ধরমপুর পূর্বপাড়ার একটি বাড়ি থেকে ইউনুস আলী (৫৮) নামে এক রং মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরের দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনুস ওই বাড়িতে একাই থাকতেন। ইউনুস আলীর স্ত্রী নেই। তার ছেলেরা বাইরে থাকেন। ধারণা করা হচ্ছে, গত রোববার কোনো এক সময়ে তিনি আত্মহত্যা করেছেন। তার মরদেহে পচন ধরে ছড়িয়ে পড়েছিল দুর্গন্ধ। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুন

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোহাম্মদ কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। থানায় একটি অপমৃত্যুর মামলা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


সময়ের আলো/এনএন
  বিষয়:   রাজশাহী  রং মিস্ত্রি  ঝুলন্ত মরদেহ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: