ফিফা সভাপতির বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে উয়েফা

ক্রীড়া ডেস্ক

খেলা

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে সুইজারল্যান্ডে ‘অপরাধমূলক অব্যবস্থাপনা’ (ক্রিমিনাল মিসম্যানেজমেন্ট)-এর অভিযোগে ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা

2026-08-27T21:52:44+00:00
2026-08-27T21:52:44+00:00
 
  বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
খেলা
ফিফা সভাপতির বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৯:৫২ পিএম 
ফিফা সভাপতির বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে উয়েফা । ছবি : সংগৃহীত
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে সুইজারল্যান্ডে ‘অপরাধমূলক অব্যবস্থাপনা’ (ক্রিমিনাল মিসম্যানেজমেন্ট)-এর অভিযোগে ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের ২০ শতাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনাকে কেন্দ্র করে ইনফান্তিনোর বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে উয়েফার আইনজীবীদের দাখিল করা ৫৬ পৃষ্ঠার নথি বরাতে সংবাদ মাধ্যম 'দ্য ইন্ডিপেন্ডেন্ট' জানায়, ফিফার প্রস্তাবিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (FFE) প্রকল্পের আওতায় বিশ্বকাপের বাণিজ্যিক ব্যবসার ২০ শতাংশ অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে প্রায় ৪.২ বিলিয়ন মার্কিন ডলারে বিক্রির পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো।

উয়েফার অভিযোগ, এই মূল্য নির্ধারণ ছিল অত্যন্ত অযৌক্তিক ও কম। কোনো ধরনের উন্মুক্ত নিলাম বা স্বাধীন মূল্যায়নকারী প্রতিষ্ঠানের বাজারমূল্য যাচাই ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল, যেখানে ইনফান্তিনোসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত আর্থিক লাভের সুযোগ থাকার শঙ্কা রয়েছে।


বিতর্কিত এই চুক্তিতে অন্যতম প্রধান বিনিয়োগকারী হিসেবে নাম আসে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জশুয়া কুশনারের প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটাল। পরিকল্পনাটি সামনে আসার পরই উয়েফাসহ পুরো ইউরোপীয় ফুটবলে তীব্র ক্ষোভ তৈরি হয় এবং ফিফার বিশ্বকাপ ও অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্ট বর্জনের হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হয়।

যদিও গত মাসে তীব্র বিরোধিতার মুখে ফিফা পরিকল্পনাটি বাতিল করে এবং ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত না নেওয়ার আশ্বাস দিলে বর্জনের হুমকি থেকে সরে আসে উয়েফা। তবে নীতিগত অবস্থান এবং জবাবদিহিতার স্বার্থে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা, সালিশি প্রক্রিয়া ও ফৌজদারি মামলা চালানোর সম্ভাবনা এখনও পুরোপুরি উড়িয়ে দেয়নি ইউরোপীয় ফুটবলের এই শীর্ষ সংস্থা।

সময়ের আলো/টিকে


  বিষয়:   ফিফা  সভাপতি  মামলা  উয়েফা  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: