চ্যাম্পিয়ন্স লিগ ড্র আজ : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

ক্রীড়া ডেস্ক

খেলা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৬-২৭ মৌসুমে লড়তে যাওয়া ৩৬টি দল চূড়ান্ত হয়েছে। গত পাঁচ মৌসুমে উয়েফার ইউরোপীয় প্রতিযোগিতাগুলোতে পারফরম্যান্সের ওপর ভিত্তি

2026-08-27T17:04:02+00:00
2026-08-27T17:04:02+00:00
 
  বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
খেলা
চ্যাম্পিয়ন্স লিগ ড্র আজ : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:০৪ পিএম 
৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট । ছবি : সংগৃহীত
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৬-২৭ মৌসুমে লড়তে যাওয়া ৩৬টি দল চূড়ান্ত হয়েছে। গত পাঁচ মৌসুমে উয়েফার ইউরোপীয় প্রতিযোগিতাগুলোতে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ক্লাবগুলোকে চারটি ভিন্ন পটে ভাগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টায় মোনাকোর গ্রিমালদি ফোরামে নতুন মৌসুমের বহুল প্রতীক্ষিত লিগপর্বের ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ফরম্যাট অনুযায়ী, প্রতিটি দল চারটি পটের প্রতিটি থেকেই দুটি করে মোট আটটি প্রতিপক্ষ পাবে; যার মধ্যে চারটি ম্যাচ নিজেদের মাঠে এবং চারটি ম্যাচ থাকবে প্রতিপক্ষের মাঠে। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ ৮টি দল সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নেবে এবং ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলো নকআউট পর্বের প্লে-অফে মুখোমুখি হবে।

টানা দুইবারের চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এবং গত মৌসুমের রানার্সআপ আর্সেনাল প্রত্যাশিতভাবেই পট-১ এ জায়গা করে নিয়েছে। এই পটে তাদের সঙ্গে ইউরোপের হেভিওয়েট রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, লিভারপুল, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান ও আতলেতিকো মাদ্রিদ অবস্থান করছে।

দুই মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগে ফেরা তিনবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড রয়েছে পট-২ এ। তাদের সঙ্গে রয়েছে ইউরোপা লিগজয়ী অ্যাস্টন ভিলা, বরুসিয়া ডর্টমুন্ড ও এফসি পোর্তো।

এদিকে ফেনারবাচে ২০০৮-০৯ মৌসুমের পর প্রথমবারের মতো বাছাইপর্ব পেরিয়ে পট-৩ এ নিজেদের অবস্থান নিশ্চিত করেছে। এই পটে বেশ কয়েকটি শক্তিশালী দলের পাশাপাশি রয়েছে নরওয়ের চমক জাগানো বোডো/গ্লিম্ট।


অন্যদিকে পট-৪ এ প্রথমবারের মতো খেলতে আসা চারটি অভিষিক্ত দল জায়গা পেয়েছে—নরওয়ের ভাইকিং, আজারবাইজানের সাবাহ, অস্ট্রিয়ার লাস্ক লিনজ এবং সেস্ক ফাব্রেগাসের প্রশিক্ষণে থাকা ইতালির কোমো। ড্রয়ের পরই নিশ্চিত হয়ে যাবে ইউরোপ সেরা হওয়ার মিশনে কার প্রতিপক্ষ কারা হচ্ছে।

চ্যাম্পিয়ন্স লিগ লিগ পর্বের ড্রয়ের জন্য চূড়ান্ত পট

পট-১ :
পিএসজি (ফ্রান্স), বায়ার্ন মিউনিখ (জার্মানি), রিয়াল মাদ্রিদ (স্পেন), লিভারপুল (ইংল্যান্ড), ইন্টার মিলান (ইতালি), ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড), আর্সেনাল (ইংল্যান্ড), বার্সেলোনা (স্পেন), অ্যাতলেটিকো মাদ্রিদ (স্পেন)

পট-২ :
বরুসিয়া ডর্টমুন্ড (জার্মানি), রোমা (ইতালি), স্পোর্টিং সিপি (পর্তুগাল), অ্যাস্টন ভিলা (ইংল্যান্ড), পোর্তো (পর্তুগাল), ম্যানচেস্টার ইউনাইটেড (ইংল্যান্ড), ক্লাব ব্রুগ (বেলজিয়াম), রিয়াল বেটিস (স্পেন), পিএসভি (নেদারল্যান্ডস)

পট-৩ :
ফেইনুর্দ (নেদারল্যান্ডস), লিলে (ফ্রান্স), বোডো/গ্লিম্ট (নরওয়ে), নাপোলি (ইতালি), আরবি লাইপজিগ (জার্মানি), ভিয়ারিয়াল (স্পেন), ফেনারবাচে (তুরস্ক), শাখতার দোনেৎস্ক (ইউক্রেন), গালাতাসারাই (তুরস্ক)

পট-৪ :
স্লাভিয়া প্রাগ (চেকিয়া), স্লোভান ব্রাতিস্লাভা (স্লোভাকিয়া), স্টুটগার্ট (জার্মানি), এএইকে এথেন্স (গ্রিস), লাস্ক (অস্ট্রিয়া), কোমো (ইতালি), লঁস (ফ্রান্স), ভাইকিং (নরওয়ে), সাবাহ (আজারবাইজান)

সময়ের আলো/টিকে


  বিষয়:   চ্যাম্পিয়ন্স লিগ  ড্র  আজ  ৩৬ দল  চার পট  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: