ট্রপিক্যাল হোমস ও বার্জার পেইন্টস-এর মধ্যে অংশীদারত্ব চুক্তি সই

সময়ের আলো ডেস্ক

বিবিধ

বাংলাদেশের সর্বোচ্চ ভবন নির্মাণে বার্জার পেইন্টস ও ট্রপিকাল হোমস লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।সম্প্রতি ট্রপিক্যাল হোমস লিমিটেডের কর্পোরেট

2026-08-27T21:53:34+00:00
2026-08-27T21:53:34+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিবিধ
দেশের সর্বোচ্চ ভবন নির্মাণে
ট্রপিক্যাল হোমস ও বার্জার পেইন্টস-এর মধ্যে অংশীদারত্ব চুক্তি সই
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৯:৫৩ পিএম 
বার্জার পেইন্টস ও ট্রপিকাল হোমস লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ছবি : সংগৃহীত
বাংলাদেশের সর্বোচ্চ ভবন নির্মাণে বার্জার পেইন্টস ও ট্রপিকাল হোমস লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 

সম্প্রতি ট্রপিক্যাল হোমস লিমিটেডের কর্পোরেট অফিসে স্বাক্ষরিত হওয়া এ চুক্তির অধীনে বার্জার পেইন্টস, বার্জার ফসরক ৪৫ তলা উচ্চতার বাংলাদেশের সবচেয়ে উচু ভবন টিএ টাওয়ার এবং কোম্পানির আসন্ন ও চলমান আবাসিক ও বাণিজ্যিক প্রকল্পগুলোর জন্য সম্পূর্ণ কোটিং এবং রঙ সম্পর্কিত সমাধান প্রদান করবে, যা বিশ্বমানের গুণমান, স্থায়িত্ব এবং দীর্ঘমেয়াদী কার্যকারিতা নিশ্চিত করবে। এই সমঝোতা স্মারক স্বাক্ষর বার্জার পেইন্টস এবং ট্রপিকেল হোমস-এর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ এটি দেশের আইকনিক ডেভেলপমেন্টে অবদান রাখতে যাচ্ছে।

সমঝোতা স্মারকে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এর পক্ষে স্বাক্ষর করেন চিফ অপারেটিং অফিসার অ্যান্ড ডিরেক্টর মো. মহসিন হাবিব চৌধুরী এবং ট্রপিক্যাল হোমস লিমিটেড-এর পক্ষে ম্যানেজিং ডিরেক্টর রবিউল হক। এর মাধ্যমে বার্জার বাংলাদেশের সর্বোচ্চ ভবন টিএ টাওয়ারে সমন্বিত কোটিং সল্যুশন প্রদান করবে, যা প্রকল্পটির গুণগত মান, স্থায়িত্ব এবং দীর্ঘমেয়াদি কর্মক্ষমতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশের সর্বোচ্চ ভবন টিএ টাওয়ার আধুনিক স্থাপত্য, প্রিমিয়াম বাণিজ্যিক স্পেস এবং অত্যাধুনিক প্রকৌশলের সমন্বয়ে ঢাকার স্কাইলাইনে নতুন মাত্রা যোগ করবে। ট্রপিক্যাল হোমস লিমিটেডের এই আইকনিক প্রকল্প দেশের রিয়েল এস্টেট খাতে নতুন মানদণ্ড স্থাপনের প্রত্যাশা করছে।

অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ বিজনেস অফিসার একেএম সাদেক নেওয়াজ, জেনারেল সেলস ম্যানেজার (কর্পোরেট সেলস অ্যান্ড সার্ভিস) শাব্বীর আহমাদ, হেড (কর্পোরেট সেলস) আসাদুর রহমান, এরিয়া ম্যানেজার (কর্পোরেট সেলস) মোহাম্মদ হুমায়ুন কবির ও টেরিটরি ম্যানেজার (কর্পোরেট সেলস) রাবাত হোসেন। ট্রপিক্যাল হোমস লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান তানভীর রেজা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নূরুল হুদা, এক্সিকিউটিভ ডিরেক্টর বিগ্রেডিয়ার জেনারেল মো: অহিদুল ইসলাম তালুকদার (অব :), ডেপুটি জেনারেল ম্যানেজার (পারচেজ, প্রোকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস); ফাহাদ আল রহমান সুহাস এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (কনস্ট্রাকশন) মো. রাজিব খন্দকার।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   সমঝোতা স্মারক স্বাক্ষর 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: