হবিগঞ্জের লাখাইয়ে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুন হয়েছেন। নিহত ওই ব্যক্তির নাম নাজমুল হাসান। এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার করাব ইউনিয়নের মনতৈল এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহতরা হলেন নাসির উদ্দীন (৫৫), তার পুত্র কামরুল হাসান (৩০) ও নাজমুল হাসান (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মনতৈল গ্রামের নাসির উদ্দীন ও তার আপন ভাই গিয়াসউদ্দিন এর পারিবারিক জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে নাসির উদ্দীন ও তার আপন ভাই গিয়াসউদ্দিন এর এর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।
খবর পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদসহ পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে।
আরও পড়ুন
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করলে গুরুতর আহত নাজমুল হাসান এর অবস্থা আংশকাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে নাজমুল হাসান মারা যান।
লাখাই থানার উপ-পরিদর্শক (ওসি) শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সময়ের আলো/এনএন