ফেডারেশন কাপ খেলোয়াড়দের জন্য বিরাট সুযোগ

ক্রীড়া প্রতিবেদক

খেলা

দীর্ঘদিন অন্ধকারে থাকা তায়কোয়ান্দো অবশেষে আলোর মুখ দেখছে। ৫ম ফেডারেশন কাপ প্রতিযোগিতার মধ্য দিয়ে খেলায় ফিরছে দেশের তায়কোয়ান্দোকারা। নতুন অ্যাডহক

2026-08-28T00:50:06+00:00
2026-08-28T00:50:06+00:00
 
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
খেলা
৫ম ফেডারেশন কাপ তায়কোয়ান্দো-২০২৬
ফেডারেশন কাপ খেলোয়াড়দের জন্য বিরাট সুযোগ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১২:৫০ এএম 
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের হাতে ফেডারেশন কাপ তায়কোয়ান্দোর দাওয়াত কার্ড তুলে দিচ্ছেন ফেডারেশন সভাপতি বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। ছবি : সংগৃহীত
দীর্ঘদিন অন্ধকারে থাকা তায়কোয়ান্দো অবশেষে আলোর মুখ দেখছে। ৫ম ফেডারেশন কাপ প্রতিযোগিতার মধ্য দিয়ে খেলায় ফিরছে দেশের তায়কোয়ান্দোকারা। নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই আয়োজন করতে যাচ্ছে এই মেগা ইভেন্ট। তিন দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন হবে শুক্রবার (২৮ আগস্ট)। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করবেন।

রোববার পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এর সমাপনী হবে। জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাস্টিক হলে বেলা ৩টায় সমাপনীতে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সময়ের আলোকে গতকাল এমন তথ্যই জানান বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা।

জমকালো আয়োজনে এবং সারা দেশ থেকে আগত খেলোয়াড়দের নিয়ে সবসময় আয়োজিত হয়ে থাকে ফেডারেশন কাপ তায়কোয়ান্দো। এবারও ব্যতিক্রম হচ্ছে না। ১৭টি জেলা এবং চার বাহিনীর প্রায় সাড়ে ৪ শতাধিক প্রতিযোগী (ছেলে-মেয়ে) ফেডারেশন কাপে অংশ নিতে যাচ্ছে।

এত বড় আয়োজন সম্পর্কে সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা বলেন, ছেলেমেয়েরা অনেক দিন খেলার বাইরে রয়েছে। ফেডারেশন কাপ তাদের জন্য বিরাট এক সুযোগ। এই প্রতিযোগিতার মাধ্যমে খেলোয়াড়রা নিজেদের প্রতিভার বিকাশের সুযোগ পাবে। আর আমরা খুঁজে পাবো জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার মতো খেলোয়াড়।


ফেডারেশন কাপ থেকে ন্যাশনালে যারা ভালো করবে, তারাই সামনে এসএ গেমসসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সুযোগ পাবে। ফেডারেশন কাপ আয়োজনে আমরা সবার সহযোগিতা বিশেষ করে গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করছি এবং ফেডারেশনের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বলেও উল্লেখ করেন তিনি।

ফেডারেশন কাপের সাফল্য কামনা করে এবং এই ইভেন্টের মাধ্যমে দেশব্যাপী তায়কোয়ান্দোর যে জোয়ার সৃষ্টি হবে সেটি মনে করিয়ে দেন তায়কোয়ান্দোর অ্যাডহক কমিটির সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিএনপির মিডিয়া সেলের সদস্য এবং সময়ের আলো পত্রিকার উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খান।

এ ব্যাপারে তিনি বলেন, ৫ম তায়কোয়ান্দো ফেডারেশন কাপ আয়োজনের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সব জেলা এবং শিক্ষা প্রতিষ্ঠানে তায়কোয়ান্দো ছড়িয়ে দেওয়া। খেলাটিকে আরও বেশি জনপ্রিয় করে তোলা। বর্তমান অ্যাডহক কমিটি সেই লক্ষ্যেই কাজ করছে। কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের বলিষ্ঠ নেতৃত্বে তায়কোয়ান্দো তার কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে সফল হবে।

এ বিষয়ে তিনি আরও যোগ করেন, বহির্বিশ্বে পড়াশোনার ক্ষেত্রে তায়কোয়ান্দো খেলার অভিজ্ঞতাকে অতিরিক্ত মর্যাদা দেওয়া হয়। আর এ বিষয়ে প্রধানমন্ত্রী এবং ক্রীড়া প্রতিমন্ত্রী যথেষ্ট অবগত আছেন বলেও মন্তব্য শায়রুল কবির খানের।

সময়ের আলো/আতা


  বিষয়:   ফেডারেশন কাপ  খেলোয়াড়  সুযোগ  তায়কোয়ান্দো  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: