ওটিটিতে চঞ্চলের ‘পদাতিক’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের জীবনী নিয়ে নির্মিত বায়োপিক ‘পদাতিক’ এবার মুক্ত হতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। কলকাতার আলোচিত নির্মাতা সৃজিত মুখার্জি

2026-08-28T03:07:31+00:00
2026-08-28T03:21:39+00:00
 
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
আনন্দ সময়
ওটিটিতে চঞ্চলের ‘পদাতিক’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৩:০৭ এএম  আপডেট: ২৮.০৮.২০২৬ ৩:২১ এএম
‘পদাতিক’ । ছবি : সংগৃহীত
কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের জীবনী নিয়ে নির্মিত বায়োপিক ‘পদাতিক’ এবার মুক্ত হতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। কলকাতার আলোচিত নির্মাতা সৃজিত মুখার্জি নির্মিত এই বায়োপিকে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

২০২৪ সালে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল পদাতিক। দুই বছর পর শুক্রবার (২৮ আগস্ট) ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পাচ্ছে এটি। প্রসঙ্গত, ২০২৪ সালে পশ্চিমবঙ্গের সঙ্গে একই সময়ে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তির কথা ছিল সিনেমাটির। কিন্তু সে সময় কলকাতা এবং বাংলাদেশের রাজনৈতিক অবস্থার কারণে সিনেমাটি বাংলাদেশে রিলিজ দেওয়া সম্ভব হয়নি।

এই বায়োপিকটি নিয়ে চঞ্চল বলেন, আমার ক্যারিয়ারের উল্লেখযোগ্য একটা কাজ পদাতিক। ফাইনালি সিনেমাটি ওটিটিতে মুক্তির ঘোষণা এলো। খুব ভালো লাগছে।’ পদাতিকের শুটিংয়ের ঠিক আগে আগে বাবাকে হারানো চঞ্চলের জন্য এই সিনেমাটি একটি বিশেষ জায়গা নিয়ে রেখেছে তার জীবনে। নিজের সেই আবেগ বা জায়গা বোঝাতে গিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘বাবার শেষকৃত্য করার দুদিন পর শুটিংয়ে যোগ দিয়েছিলাম। প্রতিটি মুহূর্ত কীভাবে কাটত, তা বলে বোঝানো কঠিন।

পদাতিকে মৃণাল সেনের যুবক ও বয়স্ক— দুই বয়সের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। মৃণালের জীবনে স্ত্রী গীতার অবদানও তুলে ধরা হয়েছে সিনেমায়। গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের মনামী ঘোষ। এ ছাড়া মৃণালের কিশোর বয়সের চরিত্রে অভিনয় করেছেন কোরক সামন্ত। পুত্র কুণাল সেনের চরিত্রে আছেন সম্রাট চক্রবর্তী।


এদিকে চঞ্চল সম্প্রতি দুটি সিনেমার কাজ শেষ করেছেন কলকাতায়। সিনেমা দুটি হলো ব্রাত্য বসুর ‘শেকড়’ ও সুমন মুখোপাধ্যায়ের ‘আজাদি’। দুটি সিনেমায় আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে। 

এ ছাড়া প্রতীম ডি গুপ্তর ‘চালচিত্র’ নামের সিনেমা প্রিকুয়েল হিসেবে ‘চালচিত্র : এক চালা’ নামের সিরিজ তৈরি হচ্ছে। সেটিতেও কাজ করেছেন চঞ্চল। আসছে দুর্গাপূজা উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে সিরিজটি।

সময়ের আলো/প্রিন্ট/আতা


  বিষয়:   ওটিটি  চঞ্চল চৌধুরী  পদাতিক  সময়ের আলো  কলকাতা  সিনেমা  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: