৪ মাসে গ্রেফতার ১ লাখ ৯৫ হাজার

জাতীয়

চলতি বছরের ১ মে থেকে ২৬ আগস্ট পর্যন্ত চার মাসে ১ লাখ ৯৫ হাজার ১৪৬ জন গ্রেফতার করেছে পুলিশ। এর

2026-08-28T06:22:36+00:00
2026-08-28T06:22:36+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
৪ মাসে গ্রেফতার ১ লাখ ৯৫ হাজার
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৬:২২ এএম 
প্রতীকী ছবি
চলতি বছরের ১ মে থেকে ২৬ আগস্ট পর্যন্ত চার মাসে ১ লাখ ৯৫ হাজার ১৪৬ জন গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজার ৫১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এবং অন্যান্য মামলা ও অভিযানে আরও ১ লাখ ৪১ হাজার ৬২৮ জনকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) পুলিশ সদরদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ সময়ে পুলিশের অভিযানে ৪৩৮টি আগ্নেয়াস্ত্র, ৪ হাজার ৭২২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১৬৫টি ম্যাগাজিন, ৬৫টি ককটেল, সোয়া দুই কেজি গানপাউডার, ৮৯৩টি দেশীয় অস্ত্র, ৭১টি অস্ত্রের যন্ত্রাংশ এবং অস্ত্র ও বোমা তৈরির ২১টি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১০ হাজার ৩০০টি চকলেট বাজিও উদ্ধার করা হয়।

উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১৫৩টি পিস্তল, ৪৮টি শুটারগান, ৪৫টি এলজি, ২৬টি রিভলবার, ১০৮টি বন্দুক, ২৬টি পাইপগান, সাতটি শটগান, সাতটি রাইফেল, তিনটি এসএমজি, ১২টি এয়ারগান ও একটি পেনগান রয়েছে।


অভিযানে বিপুল পরিমাণ মাদকও উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৫৫৯টি ইয়াবা, ১০ হাজার ৭৩২ পুরিয়া হেরোইন, ৩০ হাজার ৪২৭ বোতল ফেনসিডিল, ১৩ হাজার ৮৬৫ বোতল বিদেশি মদ, ৫৬০ বোতল দেশি মদ এবং ১২ হাজার ৫৩ পুরিয়া গাঁজা। এ ছাড়া মাদক ও মাদকজাতীয় অন্যান্য দ্রব্যও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সদরদফতর জানায়, মাদক উদ্ধারের ঘটনায় ২৩ হাজার ২২১টি মামলা হয়েছে। এসব মামলায় ৩৪ হাজার ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   ৪ মাসে গ্রেফতার  গ্রেফতার  পুলিশ  অভিযান  মাদক  মামলা  অস্ত্র  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: