করতোয়া নদীতে পাথর তুলতে গিয়ে বৃদ্ধ শ্রমিকের নিহত

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করতোয়া নদী থেকে পাথর সংগ্রহ করতে গিয়ে আব্দুর রশিদ (৬৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট)

2026-08-28T08:22:49+00:00
2026-08-28T08:22:49+00:00
 
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
সারাদেশ
করতোয়া নদীতে পাথর তুলতে গিয়ে বৃদ্ধ শ্রমিকের নিহত
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৮:২২ এএম 
প্রতীকী ছবি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করতোয়া নদী থেকে পাথর সংগ্রহ করতে গিয়ে আব্দুর রশিদ (৬৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পাথরঘাটা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ ওই এলাকার মৃত এমার উদ্দিনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও আব্দুর রশিদ করতোয়া নদীর পাথরঘাটায় পাথর তুলতে যান। পাথর তোলার ফাঁকে দুপুর ১টার দিকে তিনি দুপুরের খাবারও খেয়েছিলেন। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও অন্য শ্রমিকরা বাড়ি ফিরলেও রশিদ না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।


এরপর পরিবারের লোকজন ও স্থানীয়রা নদীর বিভিন্ন স্থানে তার সন্ধানে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে পাথর সংগ্রহের এলাকায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করা হয়। 

তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয় এবং রাতে তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, আব্দুর রশিদের মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

পাথর শ্রমিকের এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

সময়ের আলো/জোই



  বিষয়:   করতোয়া নদী  পাথর  তোলা  বৃদ্ধ  শ্রমিক  নিহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: