ফটিকছড়িতে বিদ্যুৎ টাওয়ারের চূড়ায় যুবক, ৬ ঘণ্টা পর নামলেন নিজেই

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুরে জাতীয় গ্রিডের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি টাওয়ারের চূড়ায় উঠে পড়েছিলেন এক যুবক। প্রায় ছয়

2026-08-28T08:53:16+00:00
2026-08-28T08:53:16+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ফটিকছড়িতে বিদ্যুৎ টাওয়ারের চূড়ায় যুবক, ৬ ঘণ্টা পর নামলেন নিজেই
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৮:৫৩ এএম 
ফটিকছড়িতে বিদ্যুৎ টাওয়ারের চূড়ায় যুবক, ৬ ঘণ্টা পর নামলেন নিজেই। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুরে জাতীয় গ্রিডের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি টাওয়ারের চূড়ায় উঠে পড়েছিলেন এক যুবক। প্রায় ছয় ঘণ্টা ধরে তাকে নামানোর চেষ্টা করেন পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন। একপর্যায়ে নিজেই টাওয়ার থেকে নেমে আসেন মো. তানজীব (২৫)। সে ভোলা জেলার চরফ্যাশনের সোহরাব সর্দারের ছেলে। পরে তাকে ভূজপুর থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার ভুজপুরের মিরেরখীল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা তাকে টাওয়ারের একেবারে চূড়ায় দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ ওই যুবককে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের বিশাল আকৃতির একটি টাওয়ারের চূড়ায় অবস্থান করতে দেখা যায়। টাওয়ারটি জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন লাইনের অংশ হওয়ায় ঘটনাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে নিরাপদে নামিয়ে আনার চেষ্টা শুরু করেন। প্রায় ছয় ঘণ্টা পর বিকেলের দিকে তানজীব নিজেই টাওয়ার থেকে নিচে নেমে আসে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্রদে বলেন, তানজীব কিছুটা মানসিকভাবে অসুস্থ। কয়েকদিন আগে পরিবারের সঙ্গে মাইজভান্ডার দরবারে এসে সেখান থেকে তিনি নিখোঁজ হন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   ফটিকছড়ি  বিদ্যুৎ টাওয়ার  চূড়ায় যুবক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: