মিথ্যা ঘোষণায় আমদানি, চট্টগ্রামে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

মিথ্যা ঘোষণায় বিলাসবহুল গাড়ি আমদানির অভিযোগে চট্টগ্রাম নগরের রহমতগঞ্জের একটি বাসার পার্কিং থেকে একটি বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা

2026-08-28T09:29:32+00:00
2026-08-28T09:29:32+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
মিথ্যা ঘোষণায় আমদানি, চট্টগ্রামে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৯:২৯ এএম 
বিএমডব্লিউ গাড়ি জব্দ। ছবি : সময়েরে আলো
মিথ্যা ঘোষণায় বিলাসবহুল গাড়ি আমদানির অভিযোগে চট্টগ্রাম নগরের রহমতগঞ্জের একটি বাসার পার্কিং থেকে একটি বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১টা দিকে জামালখান ওয়ার্ডের রহমতগঞ্জের ৩৩ কেবি আবদুস সাত্তার সড়কের সাত্তার মঞ্জিল (বিটিআই ভবন) নামক ভবনে অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করা হয়। গাড়িটির নিবন্ধন নম্বর ‘চট্টমেট্রো-গ-১১-৩৬৫১’।

মোংলা বন্দর দিয়ে ‘ইউজড কার পার্টস’ (ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ) ঘোষণার আড়ালে বিলাসবহুল গাড়ি আমদানির অভিযোগের সূত্র ধরেই চট্টগ্রামে এই বিএমডব্লিউ গাড়িটি জব্দ করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ বলেন, মোংলা বন্দরে পৃথকভাবে ‘ইউজড কার পার্টস’ ঘোষণা দিয়ে সম্পূর্ণ বিলাসবহুল গাড়িকে তিন থেকে চারটি বড় অংশে কেটে এসকেডি (সেমি নকড ডাউন) বা আংশিক সংযোজিত অবস্থায় আমদানির একটি অবৈধ কৌশল উদঘাটন করেছে অধিদফতর। এই সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতেই গাড়িটি জব্দ করা হয়েছে।


অভিযানে গাড়িটির বর্তমান মালিক মোহাম্মদ আইয়ুব দেশের বাইরে থাকায় তার স্ত্রী সুলতানা ফারহানা জাহানের কাছে গাড়ি ক্রয় বা আমদানি সংক্রান্ত বৈধ কাগজপত্র চাওয়া হয়। তবে তিনি কোনো দলিলাদি দেখাতে পারেননি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   মিথ্যা ঘোষণায় আমদানি  চট্টগ্রামে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: