ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, চালকসহ নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার এক যাত্রী

2026-08-28T11:24:37+00:00
2026-08-28T16:35:10+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, চালকসহ নিহত ২
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১:২৪ এএম  আপডেট: ২৮.০৮.২০২৬ ৪:৩৫ পিএম
ট্রাকের পেছনে ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশা। ছবি : সময়ের আলো
সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার এক যাত্রী আহত হয়েছেন। তাকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের গুতু রাজবংশির ছেলে ঠাকুর হালদার (৬৫) এবং কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের আলী আকতার ফকিরের ছেলে অটোরিকশাচালক আশিক (৩৫)। আহত হয়েছেন নিহত ঠাকুর হালদারের ছেলে বিষ্ণ হালদার। তিনি সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


স্থানীয় বাসিন্দা ও নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোরে মাছ ধরার জাল নিয়ে বাড়ি থেকে বের হন ঠাকুর হালদার ও তার ছেলে বিষ্ণ হালদার। পরে কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট থেকে একটি অটোরিকশাতে করে তারা সিরাজগঞ্জ শহরের দিকে রওনা হন। পথে বটতলা এলাকায় পৌঁছালে হঠাৎ অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোটি দুমড়ে-মুচড়ে যায়। এবং ঘটনাস্থলেই চালক আশিক ও যাত্রী ঠাকুর হালদারের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত বিষ্ণ হালদারকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

নিহত অটোরিকশা চালক আশিকের ভাতিজা ইসমাইল হোসেন বলেন, ভোরে অটো নিয়ে বাড়ি থেকে বের হন আশিক। সকাল ৬টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তারা। সেখানে এসে আশিককে মৃত অবস্থায় দেখতে পান। পরে মরদেহ বাড়িতে নিয়ে যান স্বজনরা।


সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতদের স্বজনরা মরদেহ নিয়ে বাড়িতে চলে যান। আহত বিষ্ণ হালদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ট্রাক  সিএনজি  ধাক্কা  চালক  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: