উত্তরায় নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের মিছিল, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। শুক্রবার (২৮

2026-08-28T12:36:22+00:00
2026-08-28T12:36:22+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
উত্তরায় নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের মিছিল, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১২:৩৬ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। শুক্রবার (২৮ আগস্ট) সকালে জসীমউদ্দীন এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে র‍্যাব-১ কার্যালয়ের কাছাকাছি পৌঁছায়। পরে পুলিশের ধাওয়ায় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।

সকাল পৌনে ৮টার দিকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এই মিছিলটি বের করা হয়। উত্তরার জসীমউদ্দীন এলাকার মহাসড়ক থেকে শুরু হওয়া মিছিলটি র‍্যাব-১ কার্যালয়সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলার আনিছুর রহমান নাঈমের ব্যানারে মিছিলটির আয়োজন করা হয়।


মিছিলে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা বিভিন্ন সরকারবিরোধী ও দলীয় স্লোগান দেন। তাদের মুখে ‘ডাক দিয়েছে নাঈম ভাই, ঘরে থাকার সময় নাই’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ নানা স্লোগান শোনা যায়।

মিছিল চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অংশগ্রহণকারীদের অনেকেই দ্রুত দৌড়ে পালিয়ে যান। এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা সেখানে হঠাৎ জড়ো হওয়ার চেষ্টা করেছিলেন। পরে পুলিশ ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যান।

মিছিলকে কেন্দ্র করে কোনো মারামারির ঘটনা ঘটেছিল কি না— জানতে চাইলে ওসি মোরশেদ আলম বলেন, পুলিশ ধাওয়া দেওয়ার সময় আশপাশের সাধারণ লোকজনও তাদের ধাওয়া করেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   উত্তরা  নিষিদ্ধ  স্বেচ্ছাসেবক লীগ  মিছিল  পুলিশ  ধাওয়া  ছত্রভঙ্গ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: