বক্তব্য শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় বিএনপি নেতাকে শোকজ

সিরাজগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

সিরাজগঞ্জে বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় মো. মিন্টু শেখ নামের এক বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ)

2026-08-28T14:00:47+00:00
2026-08-28T14:00:47+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
বক্তব্য শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় বিএনপি নেতাকে শোকজ
সিরাজগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ২:০০ পিএম 
মো. মিন্টু শেখ। ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জে বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় মো. মিন্টু শেখ নামের এক বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে শহরের মতি সাহেবের ঘাটে সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য শেষ করার সময় তিনি এই স্লোগান দেন। অভিযুক্ত মিন্টু শেখ সিরাজগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মিন্টু শেখের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ভিডিওটি ভাইরাল হয়। বিষয়টি নজরে আসার পর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক সাইদুর রহমানের যৌথ অনুমোদনক্রমে তাকে এই নোটিশ দেওয়া হয়।


শোকজ নোটিশে উল্লেখ করা হয়, বিএনপির একটি দায়িত্বশীল পদে থেকে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দলীয় স্লোগান দেওয়ায় কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না— আগামী তিন দিনের মধ্যে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট তার লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   বক্তব্য  জয় বাংলা  স্লোগান  বিএনপি নেতা  শোকজ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: