সবজির বাজারে কিছুটা স্বস্তি, তবে চড়া মুরগি ও নিত্যপণ্যের দাম

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম সামান্য কমলেও মাছ, মাংস ও মুদিপণ্যের বাজারে স্বস্তি ফেরেনি। ভোজ্যতেল ও আটা-ময়দাসহ অধিকাংশ নিত্যপণ্য

2026-08-28T14:23:50+00:00
2026-08-28T16:53:12+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অর্থনীতি
সবজির বাজারে কিছুটা স্বস্তি, তবে চড়া মুরগি ও নিত্যপণ্যের দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ২:২৩ পিএম  আপডেট: ২৮.০৮.২০২৬ ৪:৫৩ পিএম
সংগৃহীত ছবি
ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম সামান্য কমলেও মাছ, মাংস ও মুদিপণ্যের বাজারে স্বস্তি ফেরেনি। ভোজ্যতেল ও আটা-ময়দাসহ অধিকাংশ নিত্যপণ্য বাড়তি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। গত সপ্তাহের তুলনায় প্রায় প্রতিটি পণ্যের দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।

শুক্রবাজার (২৮ আগস্ট) সের বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। নিত্যপণ্যের এমন ঊর্ধ্বমুখী দামে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সীমিত আয়ের সাধারণ মানুষ। তবে স্বস্তির খবর হলো, গত সপ্তাহের তুলনায় ডিমের দাম কিছুটা কমেছে। ১০ টাকা কমে প্রতি ডজন ডিম এখন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতারা জানান, বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় বেশিরভাগ সবজির দাম কিছুটা কমেছে। বাজারভেদে বেশিরভাগ সবজি বর্তমানে ৮০ থেকে ১০০ টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে। তবে লাউ ৭০ টাকা, চালকুমড়া ৬০ টাকা ও পটল ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। করলার দাম কমে প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকায় নেমেছে। অন্যদিকে, গত সপ্তাহের তুলনায় কাঁকরোল, ঝিঙা ও ধুন্দলের দাম কিছুটা বেড়ে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আর পেঁপে আগের মতো প্রতি কেজি ৪০ টাকাতেই মিলছে।


এদিকে তেল ও চিনির বাজারেও অস্থিরতা বিরাজ করছে। খুচরা বাজারে বর্তমানে প্রতি কেজি খোলা চিনি ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহের ব্যবধানে প্রায় ১০ টাকা বেশি। এছাড়া প্যাকেটজাত চিনির নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য ১১০ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সবজি  বাজার  স্বস্তি  চড়া মুরগি  নিত্যপণ্য  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: