ক্যাম্প ন্যুতে স্বাধীনতার পতাকা উড্ডয়ন : ইয়ামাল-পেদ্রিদের সংবর্ধনা বাতিল করল বার্সা

ক্রীড়া ডেস্ক

খেলা

ঘরের মাঠে মৌসুমের প্রথম ম্যাচ ঘিরে বড় উৎসবের পরিকল্পনা করেছিল বার্সেলোনা। উদ্দেশ্য ছিল—স্পেনের হয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জয় করা ক্লাবের আট

2026-08-28T14:32:57+00:00
2026-08-28T14:32:57+00:00
 
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
খেলা
ক্যাম্প ন্যুতে স্বাধীনতার পতাকা উড্ডয়ন : ইয়ামাল-পেদ্রিদের সংবর্ধনা বাতিল করল বার্সা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ২:৩২ পিএম 
ক্যাম্প ন্যুতে স্বাধীনতার পতাকা উড্ডয়ন । ছবি : সংগৃহীত
ঘরের মাঠে মৌসুমের প্রথম ম্যাচ ঘিরে বড় উৎসবের পরিকল্পনা করেছিল বার্সেলোনা। উদ্দেশ্য ছিল—স্পেনের হয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জয় করা ক্লাবের আট ফুটবলারকে ক্যাম্প ন্যুতে বিশেষ সম্মাননা দেওয়া। তবে কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী ‘এস্তেলাদা’ পতাকা নিয়ে রাজনৈতিক উত্তাপ ও বিতর্কের কারণে সেই ঐতিহাসিক সংবর্ধনা অনুষ্ঠান বাতিল করেছে বার্সেলোনা কর্তৃপক্ষ।

ঘটনার সূত্রপাত অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচের আগে। ক্যাম্প ন্যুর বাইরে সমর্থকদের মধ্যে কাতালান স্বাধীনতার প্রতীক হিসেবে পরিচিত প্রায় ১০ হাজার ছোট ‘এস্তেলাদা’ পতাকা বিতরণ করে একটি স্থানীয় সংস্থা। স্টেডিয়ামজুড়ে ক্লাবের সংগীত বাজানোর সময় দর্শকেরা পতাকাগুলো উঁচিয়ে ধরেন। ক্লাবের এই অবস্থানের পেছনের কারণ গত সপ্তাহে এলচের মাঠে পুলিশের সঙ্গে সমর্থকের সংঘর্ষ ও পতাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা। বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা সমর্থকদের এই প্রতিবাদ ও মতপ্রকাশের স্বাধীনতাকে সমর্থন জানান।


তবে সাম্প্রতিক এই রাজনৈতিক টানাপোড়েন ও জাতীয় ভাবাবেগের মধ্যে স্পেনের হয়ে বিশ্বজয়ী আট তারকা—হোয়ান গার্সিয়া, এরিক গার্সিয়া, পেদ্রি, পাউ কুবারসি, গাভি, রদ্রি, দানি ওলমো এবং লামিন ইয়ামালকে সংবর্ধনা দেওয়া সমীচীন মনে করেননি লাপোর্তা। স্প্যানিশ অন্যান্য ক্লাব তাদের বিশ্বকাপজয়ীদের ট্রফিসহ বরণ করে নিলেও, বার্সা সভাপতি জানান, "ফুটবলের কাজ মানুষকে এক করা, সংঘাত তৈরি করা নয়।"

বার্সেলোনা সভাপতির এই সিদ্ধান্তকে স্প্যানিশ ফুটবল ফেডারেশনও সমর্থন করেছে বলে জানা গেছে। ফলে স্পেনের বিশ্বকাপ জয়ের জমকালো সংবর্ধনা স্থগিত রেখে ক্যাম্প ন্যু-র ম্যাচটি শেষ পর্যন্ত কাতালান স্বাধিকার ও নিজস্ব পরিচয় প্রকাশের রাতে পরিণত হয়।

সময়ের আলো/টিকে


  বিষয়:   ক্যাম্প ন্যুতে স্বাধীনতার পতাকা উড্ডয়ন : ইয়ামাল-পেদ্রিদের সংবর্ধনা বাতিল করল বার্সা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: