প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১০:০৮ পিএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীতঢাকায় সপ্তমবারের মতো হতে যাচ্ছে এম্বাসি ফুটবল ফেস্ট। আগামী ৪ ও ৫ ডিসেম্বর রাজধানীর আগা খান একাডেমিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী এ আয়োজন। এতে ৩৭টি কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণের কথা রয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে এ উপলক্ষে আয়োজিত মিট দ্য প্রেসে এসব তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম। তিনি বলেন, আনুষ্ঠানিক কূটনৈতিক আলোচনার বাইরে বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, আস্থা ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। পরিবেশ সুরক্ষা ও টেকসই আয়োজনের প্রতিশ্রুতি থেকে এবারের ফুটবল ফেস্টে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ রাখা হয়েছে।
৪ ডিসেম্বর সকাল ১১টায় কার্নিভালের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দুই দিনের আয়োজন শেষে ৫ ডিসেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান।
আয়োজকদের প্রত্যাশা, ফুটবলের মাধ্যমে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থার মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির সম্পর্ক আরও জোরদার হবে।
সময়ের আল/টিকে