রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, মা-ছেলে গুলিবিদ্ধ

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

কক্সবাজারের উখিয়ার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র দুটি গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ সময় ধরে সংঘর্ষ ও গোলাগুলির

2026-08-28T14:38:58+00:00
2026-08-28T14:38:58+00:00
 
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
সারাদেশ
রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, মা-ছেলে গুলিবিদ্ধ
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ২:৩৮ পিএম 
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময়। সংগৃহীত ছবি
কক্সবাজারের উখিয়ার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র দুটি গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ সময় ধরে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এই সংঘর্ষ চলাকালে নিজ ঘরে থাকা মা ও ছেলে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্যাম্প-৮ ইস্টের বি-৪০ ও বি-৪১ ব্লক এলাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।

গুলিবিদ্ধ ব্যক্তিদের পরিচয় জানা গেছে। তারা হলেন বি-৪১ ব্লকের বাসিন্দা নুর আলমের স্ত্রী তাহেরা বেগম এবং তার ছেলে মোহাম্মদ ইউসুফ। গুলিবিদ্ধ অবস্থায় স্বজনেরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকেরা তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সংঘর্ষ চলাকালে ক্যাম্পে অন্তত ১০০ থেকে ২০০ রাউন্ড পর্যন্ত গুলির শব্দ শোনা গেছে। রোহিঙ্গাভিত্তিক দুটি সশস্ত্র সংগঠন ‘আরাকান রোহিঙ্গা আর্মি’ (এআরএ) এবং ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’ (আরসা)-র ক্যাডাররা এই গোলাগুলিতে সরাসরি জড়িয়ে পড়ে। হঠাৎ এত বিপুল পরিমাণ গোলাগুলির শব্দে পুরো ক্যাম্পজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ রোহিঙ্গারা ঘরের দরজা-জানালা বন্ধ করে ভেতরে আশ্রয় নেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ জানান, দুই গ্রুপের গোলাগুলির খবর পেয়েই দ্রুত পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত মা- ছেলেকে উন্নত চিকিৎসার জন্য সদরে পাঠানো হয়েছে এবং ঘটনার পেছনে জড়িত সন্ত্রাসী ও গোষ্ঠীগুলোকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   রোহিঙ্গা ক্যাম্প  সংঘর্ষ  মা-ছেলে  গুলিবিদ্ধ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: