পটুয়াখালীতে বেশি দামে সার বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা বন্দর বাজারে বেশি দামে সার বিক্রি করায় পৃথকভাবে তিন সার ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার

2026-08-28T15:23:13+00:00
2026-08-28T15:23:13+00:00
 
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
সারাদেশ
পটুয়াখালীতে বেশি দামে সার বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৩:২৩ পিএম 
বেশি দামে সার বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা। ছবি : সময়ের আলো
পটুয়াখালীর বাউফল উপজেলার বগা বন্দর বাজারে বেশি দামে সার বিক্রি করায় পৃথকভাবে তিন সার ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৮ আগস্ট) সকালে এ অভিযান পরিচালনা করেন।  

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু, উপজেলা কৃষি অফিসার মো. মিলন ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জামাল হোসেন। 


অভিযানে মেসার্স আখিঁ এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, মেসার্স হারুন স্টোরকে দুই হাজার টাকা ও কবির হোসেনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, ন্যায্যমূল্যে কৃষকের সার পাওয়া নিশ্চিত করতে এই ধরনের অভিযান চলমান রয়েছে।

সময়ের আলো/এনএন/জোই


  বিষয়:   পটুয়াখালী  সার  বিক্রি  ব্যবসায়ী  জরিমানা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: