নেপালের পাশে আমিরাত, ১০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা

ইউএই সংবাদদাতা

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির জরুরি মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ইউএই এইড

2026-08-28T19:36:04+00:00
2026-08-28T19:36:04+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
নেপালের পাশে আমিরাত, ১০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা
ইউএই সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:৩৬ পিএম 
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস। ছবি : সংগৃহীত
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির জরুরি মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ইউএই এইড এজেন্সির মাধ্যমে নেপালের জন্য ১০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম ও এমিরেটস নিউজ এজেন্সি জানিয়েছে, সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে নেপালের বিভিন্ন এলাকায় প্রাণহানি, আহত ও নিখোঁজের ঘটনা ঘটেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, সড়কসহ বিভিন্ন অবকাঠামো।

দ্য ন্যাশনাল এর প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মহামান্য শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের নির্দেশনায় ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তায় এই অর্থ বরাদ্দ করা হয়েছে।


ইউএই এইড এজেন্সির চেয়ারম্যান ড. তারেক আহমেদ আল আমিরি ওয়ামকে দেওয়া বিবৃতিতে জানিয়েছেন, সংস্থাটির দলগুলো নেপালের সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সমন্বয় করে কাজ করছে, যাতে ত্রাণ সহায়তা সকল ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে পৌঁছায়।

এর আগে আমিরাতের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং উপ-প্রধানমন্ত্রী নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের কাছে পৃথক শোকবার্তা পাঠিয়ে বন্যা ও ভূমিধসে হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানান।

সময়ের আলো/আতা
  বিষয়:   নেপাল  আমিরাত  মিলিয়ন ডলার  সহায়তা  ঘোষণা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: