নেপালের বন্যায় প্রায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত : রেড ক্রস

আন্তর্জাতিক

আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজ ফেডারেশন জানিয়েছে, নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে

2026-08-28T20:10:48+00:00
2026-08-28T20:10:48+00:00
 
  শনিবার, ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
নেপালের বন্যায় প্রায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত : রেড ক্রস
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৮:১০ পিএম 
ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজ ফেডারেশন জানিয়েছে, নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন। একই সঙ্গে সংস্থাটি উদ্বেগ প্রকাশ করেছে নতুন করে বন্যার আশঙ্কা থাকায়। 

শুক্রবার (২৮ আগস্ট) স্থানীয় সময় সকালে এক সংবাদ সম্মেলনে নেপালে আইএফআরসির প্রতিনিধি দলের প্রধান ডেভিড ফিশার বলেন, নতুন করে সৃষ্ট বন্যা পরিস্থিতি নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। কারণ, নতুন করে পানি বাড়লে এর প্রভাব আরও বিস্তৃত হতে পারে।

বুধবারের ভয়াবহ দুর্যোগে আনুমানিক ৯৩ হাজার মানুষ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকার বিষয়টি তুলে ধরে ফিশার বলেন, তবে দুর্গম ও প্রত্যন্ত এলাকাগুলোতে পরিস্থিতি পুরোপুরি মূল্যায়ন করা সম্ভব না হওয়ায় ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র আরও স্পষ্ট হতে সময় লাগতে পারে।


এদিকে, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি সহায়তা জোরদার করেছে আইএফআরসি। তাৎক্ষণিক জীবনরক্ষাকারী ত্রাণ ও সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য ২ কোটি ৫০ লাখ সুইস ফ্রাঁর জরুরি তহবিল চেয়েছে সংস্থাটি।

আইএফআরসি জানিয়েছে, নেপালের দুর্গত মানুষের জন্য জরুরি সহায়তা নিশ্চিত করতে তাদের বৈশ্বিক নেটওয়ার্কের পুরো সক্ষমতাকে কাজে লাগানো হচ্ছে। খাদ্য, নিরাপদ পানি, আশ্রয়, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য জীবনরক্ষাকারী সহায়তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   নেপাল  বন্যা  হাজার  মানুষ  ক্ষতিগ্রস্ত  রেড ক্রস  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: