‘প্রতিটি গ্রাম হবে সন্ত্রাস ও মাদকমুক্ত’

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলার প্রতিটি গ্রাম, ইউনিয়ন, ওয়ার্ড ও অলিতে গলিতে সন্ত্রাস ও মাদকবিরোধী জনসচেতনতামূলক প্রচারণা চালানোর ঘোষণা

2026-08-28T20:23:03+00:00
2026-08-28T20:23:03+00:00
 
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
সারাদেশ
ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীর
‘প্রতিটি গ্রাম হবে সন্ত্রাস ও মাদকমুক্ত’
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৮:২৩ পিএম 
ফটিকছড়িতে মাদকবিরোধী র‍্যালি। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলার প্রতিটি গ্রাম, ইউনিয়ন, ওয়ার্ড ও অলিতে গলিতে সন্ত্রাস ও মাদকবিরোধী জনসচেতনতামূলক প্রচারণা চালানোর ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেছেন, মাদক ও সন্ত্রাস থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে এ কর্মসূচিকে ধারাবাহিক সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।

শুক্রবার (২৮ আগস্ট) ফটিকছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সন্তানের সচেতনতা ও অনুপ্রেরণায় মাদকাসক্ত ব্যক্তিরাও স্বাভাবিক জীবনে ফিরতে পারেন বলে মন্তব্য করেন সরোয়ার আলমগীর। সন্তানদের জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে সন্তানদের উচিত বাবাকে মাদক ছেড়ে কর্মজীবনে ফেরার জন্য উৎসাহ দেওয়া। এতে মাদকাসক্ত ব্যক্তিরাও একদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাগরিবের পর সন্তানরা যেন অপ্রয়োজনে ঘরের বাইরে না থাকে, সেদিকে বাবা-মাকে নজর রাখতে হবে। সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে এবং কার সঙ্গে সময় কাটাচ্ছে- এসব বিষয়েও অভিভাবকদের খোঁজ রাখতে হবে।

সন্তানদের ভবিষ্যৎ গঠনে মায়েদের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। সরোয়ার আলমগীর বলেন, যে মা শিক্ষিত, যে মা সচেতন, সেই মা-ই একটি পরিবারকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন।


সন্ত্রাস ও মাদকবিরোধী প্রচারণার পরিধি সম্পর্কে সরোয়ার আলমগীর বলেন, আজ থেকে চট্টগ্রাম-২ নির্বাচনি এলাকার ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর— এই দুই উপজেলায় আমাদের সন্ত্রাস ও মাদকবিরোধী প্রচারণা চলবে। প্রতিটি গ্রাম, প্রতিটি ইউনিয়ন, প্রতিটি ওয়ার্ড ও প্রতিটি গলিতে এই জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন, আমাদের আগামী প্রজন্মকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ কর্মসূচিকে ধারাবাহিক সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানান তিনি।

সময়ের আলো/আতা


  বিষয়:   চট্টগ্রাম  ফটিকছড়ি  সন্ত্রাস  মাদক  প্রচারণা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: